Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাঘারপাড়ার সাহাবীর হত্যা মামলায় পিতা পুত্র কারাগারে
  • এইচএসসি পরীক্ষা : যশোর বোর্ডে প্রথম দিনে বহিস্কার ২, অনুপস্থিত ২ হাজার ৭৮
  • যশোরে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান ( ভিডিও সহ )
  • গৃহবধূকে যৌন নিপীড়নে থানায় মামলা বিএনপি নেতার মীমাংসা!
  • রাজনৈতিক সহিংসতায় খুলনা বিভাগে ১১খুন, নিহত বেশির ভাগই বিএনপির
  • যশোরে গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য, স্বজনদের হত্যার অভিযোগ
  • সরকারি বরাদ্দের বাইসাইকেল নিয়ে বিতর্ক : ফেরত দিলেন কোটচাঁদপুর জামায়াতের আমির
  • তালার নগরঘাটা-মাছখোলা রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম নভেম্বর ২৩, ২০২৪

অফিস সহকারী পদে হেলালের এমপিওভুক্তি নিয়ে লুকোচুরি

মণিরামপুরের বাজিতপুর মাধ্যমিক বিদ্যালয়
banglarbhoreBy banglarbhoreNo Commentsনভেম্বর ২৩, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মণিরামপুর সংবাদদাতা
কে সত্য বলছেন? হেলাল উদ্দিনের ভবিষ্যৎই বা কি! এমন ধোয়াশা নিয়েই ১১টি মাস কেটে যাচ্ছে হেলাল উদ্দীনের। মাজখান দিয়ে মোটা অংকের টাকা নিয়েও কেটে পড়েছেন সাবেক সভাপতি চঞ্চল ভট্টাচার্য্য ও তৎসময়ের প্রধান শিক্ষক মশিয়ূর রহমান। মণিরামপুরের নারিকেলবাড়িয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে হেলাল উদ্দীন।

অভিযোগ উঠেছে, তৎকালীন সভাপতি চঞ্চল ভট্টাচার্য্য এবং প্রধান শিক্ষক মশিয়ূর রহমানকে মোটা অংকের টাকা দিয়ে বাজিতপুর মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারী পদে চাকরি নেন হেলাল উদ্দীন। কিন্তু আজ অবধি বিদ্যালয়ে যাননি হেলাল। তবে এলাকায় গুঞ্জন চলছে, সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে চাচাত ভাই চঞ্চল ভট্টাচার্য্য হেলালের কাছ থেকে ১২ লাখ টাকা নিয়ে অতি গোপনীয়তার সাথে ৩ জানুয়ারি নিয়োগ বোর্ড করে বাজিতপুর মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারী পদে চাকরি দিয়েছেন।

অভিযোগ রয়েছে, হেলাল উদ্দীনের এ নিয়োগ নিয়ে এলাকায় রীতিমত লবিং-গ্রুপিং ক্রমই জোরাল হচ্ছে।

গেল ৬ নভেম্বর এলাকাবাসী হেলালের অফিস সহকারী পদে নিয়োগের বিষয় নিয়ে মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল দপ্তর গুলোতে অভিযোগ করেছেন।

গত বৃস্পতিবার সরেজমিনে এ বিষয়ে খোঁজ-খবর নিতে বাজিতপুর মাধ্যমিক বিদ্যালয়ে গেলে ভারপ্রাপ্ত প্রধান তরুন কান্তি হালদার সাফ জানিয়ে দেন, অফিস সহকারি পদে কাউকে নিয়োগ দেয়া হয়েছে এমন কোন কাগজপত্র আমার হাতে আসেনি। এমনকি হেলাল নামে কোন ব্যক্তিকে আজ অবধি স্কুলে দেখিনি।

এদিকে, নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, আগামী ডিসেম্বর মাসে যে এমপিও আসছে সেই এমপিওতে হেলাল বেতনভুক্ত হতে যাচ্ছেন। সত্যটা কে বলছেন? হেলালকে নিয়ে কথা উঠলে যোগাযোগ করা হয় তার সাথে।

হেলাল জানান, অফিস সহকারী পদে তিনি নিয়োগ প্রাপ্ত হয়েছেন। তবে, রাজনৈতিক জটিলতার কারনে বিদ্যালয়ে যেতে পারেন না।

এদিকে, হেলালের নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র সাংবাদিকদের হাতে আসলেও বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তরুন কান্তি হালদার তিনি হেলালেল বিষয়টি লিখিত ভাবে না বলছেন।

বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও হেলালকে কখন স্কুলে আসতে দেখেন নি বলে জানান।

এ ব্যাপারে মণিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন বলেন, হেলালের বেতনভুক্ত হওয়ার জন্য দুই মাস পূর্বে সংশ্লিষ্ট মহাপরিচালক দপ্তরে প্রয়োজনীয় কাগজপত্রসহ সুপারিশ পাঠান হয়েছে। প্রশ্ন দেখা দিয়েছে কার স্বার্থে ওই বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তরুন কান্তি হালদার ও বিদ্যালয়ের নিয়োগের বিষয়টি নিয়ে মিথ্যাচার করছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাঘারপাড়ার সাহাবীর হত্যা মামলায় পিতা পুত্র কারাগারে

এইচএসসি পরীক্ষা : যশোর বোর্ডে প্রথম দিনে বহিস্কার ২, অনুপস্থিত ২ হাজার ৭৮

যশোরে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান ( ভিডিও সহ )

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.