অভয়নগর প্রতিনিধি
অভয়নগর উপজেলা পরিষদের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়ছে। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। এ ছাড়া জাতীয় সমাজসেবার প্রতীকী স্বরুপ ১২জন প্রতিবন্ধী শিশুর মাঝে স্কুল ব্যাগ ও একজন বয়স্ক প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও প্রতিবন্ধী ভাতার বই তুলে দেয়া হয়।
উপজেলা চত্বরে নির্বাহী অফিসার কেএম আবু নওশাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন এসিল্যান্ড থান্দার কামরুজ্জামান, উপজেলা প্রকৌশলী এস এম ইয়াফি, উপজেলা সমাজসেবা অফিসার ওয়াহিদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান আকতারুজ্জামান তারু, মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন প্রমুখ। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। র্যালি শেষে ১২ জন প্রতিবন্ধী শিশুর মাঝে স্কুল ব্যাগ ও একজন বয়স্ক প্রতিবন্ধীকে প্রতিবন্ধী ভাতার বই ও একটি হুইল চেয়ার প্রদান করা হয়।
শিরোনাম:
- জয়তী সোসাইটিতে ষাটোর্ধ্ব মায়েদের চক্ষু ক্যাম্প
- কোটচাঁদপুরে শিক্ষার্থীদের উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত
- সম্পর্ক জোরদারের আশাবাদ বেনাপোলে নতুন ভারতীয় হাইকমিশনারের
- পুশ-ইন ঠেকাতে জীবননগর সীমান্তে বিজিবির কড়া নজরদারি
- মাগুরায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত
- পাইকগাছা উপজেলা ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক কমিটি অনুমোদন
- যশোর আদ্-দীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে স্বজনদের বিক্ষোভ
- বাজেট নিয়ে যা বললেন যশোরের রাজনীতিকরা

