Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • স্বাস্থ্য খাতে ব্যাপক লুটপাট চালিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার : স্বাস্থ্য মন্ত্রী
  • দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন : মহেশপুরে আত্মহত্যার প্ররোচনায় মামলা
  • আকস্মিক পরিদর্শনে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী
  • ওজোপাডিকোর ২১ জেলার অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়িকরণ দাবিতে যশোরে কর্মবিরতি
  • নিরাপদ মাছ ও দেশীয় প্রজাতি রক্ষায় যশোরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
  • যশোরে প্রাথমিকে শিক্ষক সংকট তীব্র : প্রধান শিক্ষক নেই ৬৯১, সহকারী শিক্ষক ৬১৫
  • যশোরে পিস্তল ঠেকিয়ে গুলি করার চেষ্টা থানায় অভিযোগ
  • খালেদা জিয়ার জন্মদিনে যশোর জেলা বিএনপির দোয়া মাহফিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, August 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আকস্মিক পরিদর্শনে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী

adminbackupBy adminbackupAugust 16, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কোটচাঁদপুর-সংবাদদাতা

কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার দুপুর সাড়ে বারোটার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান তিনি।

এ সময় তিনি কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একশ’ শয্যা বিশিষ্ট নতুন ভবন চালুর বিষয় নিয়ে খোঁজ খবর নেন এবং নতুন  ভবনটি ঘুরে দেখেন।

এ সময় তিনি রোগীদের ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগীদের কথা শোনেন। এছাড়াও হাসপাতালের রান্না করা খাবার মুখে নিয়ে খাবারের স্বাদ পরীক্ষা করেন।

রোগীদের ওয়ার্ডের বাথরুম, স্টোর রুম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ আছে কিনা তা খুঁজে দেখেন। মন্ত্রীর স্বল্প সময়ের এই আকস্মিক পরিদর্শনে হাসপাতালজুরে শুরু হয় দৌড়ঝাঁপ।

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে বলেন,  শীঘ্রই একশ’ শয্যা হাসপাতালের ভবনটি চালুর ব্যবস্থা নেয়া হবে। হাসপাতালে অনেক সমস্যা আছে। তবে এগুলো সমাধান করতে সময় লাগবে।

তিনি বলেন, স্বল্প সংখ্যক ডাক্তার নিয়ে চলছে এই হাসপাতালটি। তারপরও তারা ভাল করছেন, সব ডাক্তার ও নার্সদের উপস্থিতি, খাবারমান ও চিকিৎসার মান নিয়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। আগামীতে হাসপাতালটির সকল সমস্যার সমাধান করে যেন আরো ভালো চলে সেই ব্যপারে তিনি কাজ করবেন বলে জানান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
adminbackup

    Related Posts

    স্বাস্থ্য খাতে ব্যাপক লুটপাট চালিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার : স্বাস্থ্য মন্ত্রী

    August 16, 2026

    দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন : মহেশপুরে আত্মহত্যার প্ররোচনায় মামলা

    August 16, 2026

    ওজোপাডিকোর ২১ জেলার অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়িকরণ দাবিতে যশোরে কর্মবিরতি

    August 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.