Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ওজোপাডিকোর ২১ জেলার অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়িকরণ দাবিতে যশোরে কর্মবিরতি
  • নিরাপদ মাছ ও দেশীয় প্রজাতি রক্ষায় যশোরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
  • যশোরে প্রাথমিকে শিক্ষক সংকট তীব্র : প্রধান শিক্ষক নেই ৬৯১, সহকারী শিক্ষক ৬১৫
  • যশোরে পিস্তল ঠেকিয়ে গুলি করার চেষ্টা থানায় অভিযোগ
  • খালেদা জিয়ার জন্মদিনে যশোর জেলা বিএনপির দোয়া মাহফিল
  • শিশুদের বইয়ের পাতায় ফেরাতে হবে : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে ‘স্টাডি সল্যুশন’ ব্রাঞ্চ উদ্বোধন
  • যশোরে পিস স্কুল অ্যান্ড কলেজে সিরাতুন্নবী (সা.) উদযাপন ও পুরস্কার বিতরণী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, August 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ওজোপাডিকোর ২১ জেলার অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়িকরণ দাবিতে যশোরে কর্মবিরতি

adminbackupBy adminbackupAugust 16, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দিয়ে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলপূর্বক রাজস্ব খাতে চাকরি স্থায়ীকরণের দাবিতে অনশন ও কর্মবিরতি পালন করেছেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) অস্থায়ী ২১ জেলার ‘লাইন সাহায্যকারী’ (গেটিজ) শ্রমিকরা।

রোববার (১৬ আগস্ট) যশোর শহরের এম. এম. আলী রোডস্থ ওজোপাডিকো যশোর-২ বিদ্যুৎ অফিস চত্বরে দিনব্যাপি এই কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে অংশ নেয়া শ্রমিকরা জানান, তারা দীর্ঘদিন ধরে জীবনের ঝুঁকি নিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ওজোপাডিকোর অধীন ২১টি জেলায় অস্থায়ী ‘গেটিজ’ হিসেবে সেবা দিয়ে আসছেন। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও তাদের চাকরি রাজস্ব খাতে রূপান্তর বা স্থায়ী করা হয়নি।

আন্দোলনরত শ্রমিকদের মূল দাবিগুলো হলো:

অভিজ্ঞতার অগ্রাধিকার: দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতাকে প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করা।

শর্ত শিথিলকরণ: বয়স এবং শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিল করে দ্রুত রাজস্ব খাতে স্থায়ীকরণ।

স্থায়ী নিয়োগ: ওজোপাডিকোর অস্থায়ী ২১ জেলার সব লাইন সাহায্যকারী (গেটিজ) শ্রমিককে একযোগে স্থায়ীকরণের আওতায় আনা।

বক্তারা অবিলম্বে তাদের ন্যায়সঙ্গত দাবি মেনে নেয়ার জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
adminbackup

    Related Posts

    নিরাপদ মাছ ও দেশীয় প্রজাতি রক্ষায় যশোরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

    August 16, 2026

    যশোরে প্রাথমিকে শিক্ষক সংকট তীব্র : প্রধান শিক্ষক নেই ৬৯১, সহকারী শিক্ষক ৬১৫

    August 15, 2026

    যশোরে পিস্তল ঠেকিয়ে গুলি করার চেষ্টা থানায় অভিযোগ

    August 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.