বাংলার ভোর প্রতিবেদক
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যশোর জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে শনিবার বাদ আসর দলীয় কার্যালয়ের সামনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এবং সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা মুনির আহমদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবু, মিজানুর রহমান খান, আব্দুস সালাম আজাদ, এ কে শরফুদ্দৌলা ছোটলু, অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, নগর বিএনপির সাবেক সভাপতি মারুফুল ইসলাম, বর্তমান সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠুসহ জেলা, নগর ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে তার রাজনৈতিক জীবনের অবদান ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা স্মরণ করা হয়।
এদিকে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জেলা ছাত্রদলের উদ্যোগেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ জোহর সরকারি এম এম কলেজ জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্যসচিব শাহনেওয়াজ ইমরান, এম এম কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু, সাধারণ সম্পাদক আকিব আনোয়ারসহ ছাত্রদলের নেতাকর্মীরা।

