Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলা সাহিত্যে আধুনিকতার দিশারী মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
  • মাকে মারপিট মামলায় শিক্ষক পুত্র হাজতে !
  • স্ত্রীর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি, আটক ২
  • যশোর জেনারেল হাসপাতালে শয্যার চেয়ে তিন গুণ রোগী
  • সীমান্তের অভিযানে ভারতীয় শাড়ি থ্রিপিসসহ বিপুল পরিমাণের কসমেটিক্স জব্দ
  • পলিথিন ও প্লাস্টিক দূষণ রোধে সুন্দরবন সাংবাদিক ফোরামের সভা
  • যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত
  • যশোরে ক্যাডেট এএসআই নিয়োগ : শারীরিক সক্ষমতা পরীক্ষা অনুষ্ঠিত ( ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ২৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ১৪, ২০২৬

আজ যশোর পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ১৪, ২০২৬
Facebook Twitter WhatsApp
আজ যশোর পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন আজ অনুষ্ঠিত হবে। ১৩টি পদে নির্বাচন হওয়ার কথা থাকলেও একটি পদে প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় বাকি ১২টি পদের বিপরীতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

এসব পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২৪ জন প্রার্থী।
শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত যশোর শহরের হুশতলা মোড়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে সমিতির ২৫১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই প্রার্থী। তারা হলেন, সহিদুল ইসলাম ও সাইদুর রহমান সাহিদ।

সহ-সভাপতির দুটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী। তারা হলেন— আমিরুল ইসলাম মুকুল, মাকছুদ হোসেন, মাহাবুব হাসান জুয়েল, রাসেল শেখ ও হযরত আলী। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাসুদ আলম ও হাসিবুল হাসান রনি। সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন বাবুল হোসেন ও মাহাবুব আলম সুমন।

সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মফিজুর রহমান ও শেখ মামুন অর রশিদ। কোষাধ্যক্ষ পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— এহসানুল রহমান, ফরহাদ হোসেন ও রবিউল ইসলাম ছোটু। প্রচার সম্পাদক পদে নির্বাচন করছেন কামরুজ্জামান ও ফারুক হোসেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্যের চারটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন আজিজুল ইসলাম, আরিফ শেখ, মকবুল হোসেন, মতিউর রহমান, সহিদুল ইসলাম বাবু ও সোহেল। নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাংলা সাহিত্যে আধুনিকতার দিশারী মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ

মাকে মারপিট মামলায় শিক্ষক পুত্র হাজতে !

স্ত্রীর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি, আটক ২

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.