Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আড়াই মাসে ৫৮ বিজিবির অভিযানে প্রায় ৪ কোটি টাকার মাদক জব্দ, আটক ১৭
  • ভৈরব নদ পরিষ্কারে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি
  • সুন্দরবনে বনদস্যুদের রাজত্ব
  • যশোরে আদালতে ককটেল বিস্ফোরণ শেখহাটির কাজী আলমসহ আটক আরও ৮
  • যশোরে জাতীয় ফুটবল দলের সাবেক বর্তমান ও প্রয়াত ৯ খেলোয়াড়কে সংবর্ধনা
  • যশোরে নয় মাসে ২৬ জনের যাবজ্জীবন সাজা : মামলা নিষ্পত্তিতে বড় অগ্রগতি
  • তরিকুল ইসলামের স্মরণে সাংবাদিক ইউনিয়ন যশোরের দোয়া মাহফিল
  • যবিপ্রবিতে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, November 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আড়াই মাসে ৫৮ বিজিবির অভিযানে প্রায় ৪ কোটি টাকার মাদক জব্দ, আটক ১৭

banglarbhoreBy banglarbhoreNovember 16, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মহেশপুর সংবাদদাতা :
সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে ঝিনাইদহরে মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকা থেকে গত আড়াই মাসে ৩ কোটি ৭৯ লাখ ৪৫ হাজার ৯৭৯ টাকার মাদক ও চোরাচালানি মালামাল জব্দসহ ১৭ জন আসামিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।

রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা যায়, ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন মহেশপুর ও চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মোট সীমান্ত এলাকা রয়েছে ১০৪ দশমিক ৫ কিলোমিটার। এর মধ্যে মহেশপুর অংশে ৭০ কিলোমিটার ও জীবননগন অংশে ৩৪ দশমিক ৫ কিলোমিটার।

মহেশপুর সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে অবৈধভাবে সীমান্ত পারাপার, মানাবপাচার ও মাদকের প্রবণতা বেশি এবং জীবননগর সীমান্ত এলাকায় স্বর্ণ চোরাচালান ও মাদকের প্রবণতা বেশি রয়েছে। তবে এসব এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে সর্তক অবস্থানে রয়েছে বিজিবি।

বিজিবির দেয়া তথ্য অনুয়াযী, চলতি বছরের ১ সেপ্টম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ১০৪ দশমিক ৫ কিলোমিটার সীমান্ত এলাকায় টহল ও কঠোর নজরদারির ফলে ২টি আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড গুলি, ৫৭৫ গ্রাম স্বর্ণ, ১৩৮ জন ধুড় আটক করা হয়। এ ছাড়া ১ হাজার ১১৯ বোতল বিদেশি মদ, ৬ হাজার ৭৩২ পিস ইয়াবা, ৪৯ দশমিক ৭২ কেজি গাঁজা ও ৮ হাজার ৩৬১ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়।

এসব অপরাধের সাথে জরিত থাকার অভিযোগে ১৭ জন আসামিকে আটক করা হয়। পরে উদ্ধার করা মাদক ও মালামালসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে মহেশপুর ও জীবননগর থানায় সোর্পদ করা হয়।

এদিকে গত ২৭ সেপ্টম্বর মহেশপুর সীমান্তের খোশালপুর এলাকায় ভারত থেকে অবৈধভাবে একজনকে পুশইনের চেষ্টা প্রতিহত করে বিজিবি।

মহেশপুর বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, অবৈধ অনুপ্রবেশ, পুশইন প্রতিরোধ এবং মাদক ও চোরাচালান রোধে বিজিবি সদস্যরা সবসময় সর্তক অবস্থানে রয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ভৈরব নদ পরিষ্কারে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি

    November 16, 2026

    সুন্দরবনে বনদস্যুদের রাজত্ব

    November 14, 2026

    যশোরে আদালতে ককটেল বিস্ফোরণ শেখহাটির কাজী আলমসহ আটক আরও ৮

    November 14, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.