Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দালাল দৌরাত্ম্যে যশোর টার্মিনাল ফিলিং স্টেশন : ভোগান্তিতে গ্রাহক
  • সহকারী শিক্ষক পদে যোগদান শুরুর দাবিতে স্মারকলিপি
  • কাল থেকে এসএসসি পরীক্ষা : বিদ্যুৎ সংকটে উদ্বেগে অভিভাবক
  • চৌগাছা এসএসসির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • দেশের ক্রান্তিলগ্নে যুবদলের ভূমিকা অপরসীম : মণিরামপুরে যৌথসভায় নেতৃবৃন্দ
  • মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
  • মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতি করি : কাজী জাহিদুল ইসলাম
  • শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়িপেটা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, এপ্রিল ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আত্মগোপনে থাকা চেয়ারম্যানের জিম্মায় ওটিপি, জন্ম নিবন্ধনের কাজ বন্ধ ১৫ দিন

মনিরামপুরের খেদাপাড়া ইউনিয়ন পরিষদ
banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ১৩, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
আত্মগোপনে থাকা চেয়ারম্যানের জিম্মায় ওটিপি, জন্ম নিবন্ধনের কাজ বন্ধ ১৫ দিন
খেদাপাড়া ইউনিয়ন পরিষদ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের মণিরামপুরের খেদাপাড়া ইউনিয়ন পরিষদে ১৫ দিন ধরে জন্ম নিবন্ধনের কাজ হচ্ছে না। ফলে পরিষদে জন্ম নিবন্ধনের কাজ করাতে এসে হয়রানির শিকার হচ্ছেন ওই ইউনিয়নের বাসিন্দারা। গেল ১৫ দিন কাজ বন্ধ থাকায় অন্তত ২৫০টি জন্ম নিবন্ধনের আবেদন ঝুলে আছে। আত্মগোপনে থাকা পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম জিন্নার কাছে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) রক্ষিত থাকায় জন্ম নিবন্ধনের কাজে জটিলতা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, প্রতিদিন জন্ম নিবন্ধন সনদ বের করার জন্য সার্ভারে প্রবেশ করতে গেলে একটি পাসওয়ার্ডের প্রয়োজন হয়। যাকে ওয়ান টাইম পাসওয়ার্ড বা সংক্ষেপে ওটিপি বলে। পরিষদের চেয়ারম্যানের মোবাইল নম্বরে ওই ওটিপি যায়। এরপর তিনি উদ্যোক্তাদের ওটিপি সরবরাহ দিলে জন্ম নিবন্ধনের কাজ শুরু হয়। খেদাপাড়া ইউনিয়নের মামুদকাটি গ্রামের জাহিদুল ইসলাম বলেন, এক সপ্তাহ ধরে মেয়ের জন্ম নিবন্ধনের জন্য পরিষদে ঘুরছি। সেখান থেকে জানানো হয়েছে চেয়ারম্যান ওটিপি দিচ্ছেন না। এজন্য আমার কাজ হচ্ছে না।

খেদাপাড়া ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল আলিম বলেন, পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহ অনেকদিন ধরে পরিষদে আসেন না। প্রতিদিন জন্ম নিবন্ধনের কাজ চলমান রাখতে আমরা নিয়মিত চেয়ারম্যানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে ওটিপি নিতাম। চেয়ারম্যান জিন্নাহ কর্মস্থলে অনুপস্থিত থাকায় তার স্থানে প্যানেল চেয়ারম্যান-১ মুনসুর আলীকে জেলা প্রশাসকের পক্ষ থেকে চিঠির মাধ্যমে প্রশাসকের দায়িত্ব দেয়া হয়েছে। বিষয়টি জানতে পেরে জিন্নাহ চেয়ারম্যান গত মাসের ২৫ তারিখ থেকে ওটিপি দেয়া বন্ধ করে দিয়েছেন। এজন্য সেই থেকে জন্ম নিবন্ধনের কাজ বন্ধ রয়েছে।

সচিব আরও বলেন, গত ১৫ দিনে জন্ম নিবন্ধনের প্রায় ২৫০টি আবেদন ঝুলে আছে। আজ (রোববার) জন্ম নিবন্ধনের জন্য নতুন ১০-১২টি আবেদন জমা পড়েছে। আমরা ইউএনওর সাথে কথা বলেছি। নতুন দায়িত্ব পাওয়া প্রশাসকের নামে নতুন করে ওটিপি দেয়া হলে জন্ম নিবন্ধনের কাজ শুরু করতে পারব।

খেদাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহ ওই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পরিষদে অনিয়মিত হয়ে পড়েন তিনি। আগে মাঝে মধ্যে চেয়ারম্যান পরিষদে হাজির হলেও গেল তিন-চার মাস ধরে তিনি আত্মগোপনে আছেন।

খেদাপাড়া ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক মুনসুর আলী বলেন, আমি লিখিতভাবে পরিষদের দায়িত্ব পেয়েছি। ইউএনওর সাথে কথা হয়েছে। দ্রুত ওটিপি ঠিক হয়ে যাবে।

মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না বলেন, খেদাপাড়া ইউনিয়ন পরিষদে ওটিপির কারণে জন্ম নিবন্ধনের কাজ বন্ধ থাকার বিষয়টি জানতে পেরেছি। নতুন দায়িত্ব পাওয়া প্রশাসকের নামে ওটিপি দেয়ার জন্য স্থানীয় সরকার বিভাগে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে। দুই-একদিনের মধ্যে নতুন ওটিপি পাওয়া যাবে।

ইউনিয়ন খেদাপাড়া পরিষদ মনিরামপুর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দালাল দৌরাত্ম্যে যশোর টার্মিনাল ফিলিং স্টেশন : ভোগান্তিতে গ্রাহক

এপ্রিল ২০, ২০২৬

সহকারী শিক্ষক পদে যোগদান শুরুর দাবিতে স্মারকলিপি

এপ্রিল ২০, ২০২৬

কাল থেকে এসএসসি পরীক্ষা : বিদ্যুৎ সংকটে উদ্বেগে অভিভাবক

এপ্রিল ১৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.