Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন
  • সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত
  • ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল
  • স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ইসলামী দলগুলোকে বিজয়ী করার আহবান পীর সাহেব চরমোনাই’র

বসুন্দিয়ার ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ 
banglarbhoreBy banglarbhoreJuly 27, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে রোববার বিকেল ৩টায় বসুন্দিয়া মোড় বাসস্ট্যান্ড চত্বরে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, সকল গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক (পি আর) পদ্ধতিতে নির্বাচনের’ দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৮৮’ যশোর-৪ নির্বাচনী এলাকায় এই প্রথম গণ সমাবেশ করলো।

দলের বসুন্দিয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং বাঘারপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক মাওলানা ফজলুল করিমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) ।

তিনি সমাবেশে উপস্থিত জনতা এবং দেশবাসীর উদ্দেশ্যে বলেন যুগে যুগে স্বৈরাচার ও ফ্যাসিস্ট গণহত্যাকারীদের জনগণের উপর দমন নিপীড়ন ও রাষ্ট্রকে শোষণের চিত্র স্মরণ করুন। তিনি বলেন বাংলাদেশে মানুষের অধিকার নিশ্চিত ও শান্তি প্রতিষ্ঠা করতে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসনের কোন বিকল্প নেই। তিনি ইসলামের চেতনাকে ধারণ করে আগামীর নির্বাচনে ইসলামী দলগুলোকে বিজয়ী করার উদাত্ত আহ্বান জানান।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন, কেন্দ্রীয় আইনজীবী পরিষদের যুগ্ম সম্পাদক এডভোকেট বায়েজিদ হোসেন, সাবেক পুলিশ কর্মকর্তা মিয়া মো. আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আলী সরদার।

এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন যশোর জেলা যুগ্ম সম্পাদক এইচ এম মহসিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিক বিল্লাহ, সদর উপজেলা সভাপতি আব্দুল মতিন বিশ্বাস, বাঘারপাড়া উপজেলা সভাপতি মাওলানা বেলাল হোসেন, অভয়নগর উপজেলা সভাপতি মোকাররাম শেখ প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের

    October 9, 2026

    বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা

    October 9, 2026

    ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.