মণিরামপুর প্রতিনিধি
যশোর-৫ (মণিরামপুর) আসনে দিন-রাত গণসংযোগ ও পথসভায় ব্যস্ত সময় পার করছেন স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলী। ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল সকালে মণিরামপুর বাজারে ঈগল প্রতীকের পক্ষে গণসংযোগ করেন তিনি। এরপর বিকেলে কুলটিয়া ও নেহালপুর বাজারে পথসভায় এস এম ইয়াকুব আলী বলেন, ‘আপনারা স্বাধীন ভাবে আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করা আপনার গনতান্ত্রিক অধিকার। অবশ্যই আপনার বিবেক দিয়ে এই কথাটি অনুভব করবেন এবং আমার মার্কা ঈগল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।’
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা মিকাইল হোসেন, সাবেক ছাত্রনেতা সন্দীপ ঘোষ, নেহালপুর ইউনিয়নের চেয়ারম্যান এম এম ফারুক হুসাইন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক জামাল হোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল রবি, যুবলীগ নেতা সবুজ ঘোষ, শাহ জালাল, কুলটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আদিত্য মন্ডল, প্রভাত চ্যাটার্জী, লিটন দাস, বিশ্ব, মহিলা নেত্রী বীনা মন্ডল, বাসন্তী মন্ডল, ছাত্রলীগ নেতা বোরহান হোসেন প্রমুখ।
শিরোনাম:
- বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে বিল হরিণা ও মুক্তেশ্বরী নদী বাঁচাও আন্দোলনের স্মারকলিপি
- ফারাক্কা লং মার্চের সুবর্ণজয়ন্তী উপলক্ষে যশোরে মানববন্ধন ও আলোচনা সভা
- ভার্চুয়ালে যশোরে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন
- বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে ক্লিনিক অ্যাসোসিয়শন নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়
- যশোর জেলা যুবলীগ সভাপতি মোস্তফা ফরিদ গ্রেফতার
- সুদখোর ও কিশোর গ্যাংয়ের অত্যাচারে অতিষ্ঠ ঝিকরগাছার মানুষ
- শ্যামকুড় কর্মকার সার্বজনীন কালী মন্দিরে মহানামযজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত
- অনিয়ম-স্বজনপ্রীতিতে ম্লান সূর্যের হাসি

