Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১
  • জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল
  • শার্শা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত
  • ‘চশমা সাইদ’ হত্যা : মেছো সুমন ও রোহিত আটক
  • সাতক্ষীরায় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত ( ভিডিও সহ )
  • বাঘারপাড়া পৌরসভায় ৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা
  • সুরধুনী সংগীত নিকেতনের আয়োজনে রবীন্দ্র-নজরুল স্মরণোৎসব ( ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ৫, ২০২৪

ঈদ সমাগত ফুটপাতের দোকানে পোশাক বিক্রির ধুম

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ৫, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ

পবিত্র ঈদ-উল ফিতর সমাগত। উৎসব আনন্দে নতুন পোশাকের জন্য নিম্নবিত্ত ও দরিদ্র পরিবারের মানুষ ছুটছেন ফুটপাতের দোকানে। সাধ্যের মধ্যে সাধের পোশা কিনে বাড়ি ফিরছেন। নতুন পোশাক পেয়ে খুশি প্রিয়জন। বেচাকেনা বৃদ্ধি পাওয়ায় খুশি ফুটপাতের অস্থায়ী দোকানের ব্যবসায়ীরাও।

যশোর শহরের মুজিব সড়ক, দড়াটানা এলাকা ঘুরে দেখা গেছে, ফুটপাতের দোকানে বিকেল থেকে অল্প অল্প করে ক্রেতা সমাগম বাড়তে থাকে। ইফতারের পর পুরোদমে বেচাকেনা শুরু হয়। সাধারণত মুজিব সড়কের দু’পাশে ফুটপাতে বসা এই সব দোকানে ৩০ থেকে ৩শ’ টাকা মূল্যের পোশাক বেশি পাওয়া যায়। তাই মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের ঈদের প্রিয় পোশাকটি এখান থেকেই ক্রয় করতে হয়। দিনমজুর, খেটে খাওয়া মানুষেরা নিজের ও প্রিয়জনের জন্য এই সব অস্থায়ী দোকান থেকে পছন্দ মত বিভিন্ন ধরনের টি-শার্ট, জামা, পাজামা, টুপি, প্যান্ট ক্রয় করছেন।

ঈদ সমাগত ফুটপাতের দোকানে পোশাক বিক্রির ধুমঅনেক সময় দোকান থেকে দোকানে ঘুরে ঘুরে দেড়শ’ টাকায় নিজের পছন্দের সেরা টি-শার্টটি কিনতে এই সব দোকানে ভিড় করতে দেখা যায় স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের। আবার প্রিয় সন্তানের জন্য এবার ঈদে স্বল্পমূল্যে একটা সুন্দর পোশাক কিনতে মা বাবা ঘুরে ঘুরে পছন্দ করছেন। তবে ফুটপাতের এই দোকানগুলোর বিশেষ আকর্ষণ দেড়শ টাকা মূল্যের বিভিন্ন ধরণের টি-শার্ট। বাচ্চাদের ৩০-৬০ টাকা মূল্যের গেঞ্জি ও প্যান্ট। সারা বছর কম বেশি এই সব কম দামের গেঞ্জি,প্যান্ট পাওয়া গেলেও ঈদের সময় চাহিদা বেশি থাকে। সাধারণত উপজেলা শহরে এমন দামে পোশাক কেনার অস্থায়ী দোকান দেখা যায় না। যে কারণে শহরে অন্যন্য জিনিস কেনা কাটার সাথে সাথে মানুষ কম দামের এই সব পোষাক কিনতে ভিড় করেন।

শহরের ঘোপ বেলতলা এলাকায় মেসে থাকা কলেজ পড়ুয়া শিক্ষার্থী শিশির হাসান বলেন, ‘বড় বড় মার্কেটে পোশাকের দাম বেশি। সারা বছর বাড়ি থেকে টাকা নিয়ে, টিউশনি করে চলতে হয়। ঈদের সময় সব নামি দামি ব্রান্ডের পোশাক কিনে বাড়তি খরচ করা সম্ভব না। এখান থেকে কয়েকটা টি-শার্ট কিনলাম। পোশাকের মান একদম খারাপ না। মোটামুটি সব পরিবেশে চলার মত।’

ঈদ সমাগত ফুটপাতের দোকানে পোশাক বিক্রির ধুমসন্তানের জন্য পোশাক কিনতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক দম্পতি বলেন, ‘বাসায় ছেলে মেয়ে রেখে তাদের জন্য নতুন জামা কাপড় কিনতে এসেছি। একজনের আয়ের উপর সংসার চলে। ঈদে আমাদের নতুন কাপড় এখন বিলাসিতা। দুটো সন্তানের মুখের দিকে তাকিয়ে কেনা কাটা করতে হচ্ছে। সামনের মাসে ধার দেনা করে চলতে হবে। সন্তানরা নতুন পোশাক পেলেই খুশি। ওদের কাছে নামি দামি ব্রান্ড বিষয় না। নতুন কাপড়ের ঘ্রাণ পেলেই চলে যাবে।

মুজিব সড়কের ফুটপাতে অস্থায়ী দোকানে বিক্রেতা আল-আমিন বলেন,‘ বিকেলে দোকানে গেঞ্জি সাজাতে সাজাতে বেচাকেনা শুরু হয়ে যায়। রাত যত বাড়ে তত ক্রেতার চাপ বাড়ে। রাতে তারাবির নামাজের পর আমাদের ব্যস্ততা বেড়ে যায়। অনেক ভিড় বাড়ে আবার একটা পোশাক বিক্রি করতে বেশ কয়েকটা পোশাক দেখাতে হয়। ঈদের আর মাত্র কয়েকদিন বাকি আছে। আশা করি এবার ঈদে বিক্রি ভালোই হবে।’

 

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১

জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.