Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১
  • জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল
  • শার্শা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত
  • ‘চশমা সাইদ’ হত্যা : মেছো সুমন ও রোহিত আটক
  • সাতক্ষীরায় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত ( ভিডিও সহ )
  • বাঘারপাড়া পৌরসভায় ৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা
  • সুরধুনী সংগীত নিকেতনের আয়োজনে রবীন্দ্র-নজরুল স্মরণোৎসব ( ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ৯, ২০২৬

উপকূলীয় সকল মানুষের জন্য নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করবে সরকার : প্রতিমন্ত্রী ফরিদ

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ৯, ২০২৬
Facebook Twitter WhatsApp
উপকূলীয় সকল মানুষের জন্য নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করবে সরকার : প্রতিমন্ত্রী ফরিদ
Share
Facebook Twitter LinkedIn

রামপাল সংবাদদাতা
উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করবে সরকার। ভূগর্ভস্থ পানি উত্তোলন বন্ধ করে বৃষ্টির পানি ব্যবহার বাড়াতে হবে। কারণ আমাদের বিশেষজ্ঞরা ইতিমধ্যে কঠিনভাবে সতর্কতা প্রকাশ করে বলেছেন, ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে পৃথিবীর ভারসাম্য দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

প্রাকৃতিক দুর্যোগ থেকে নিরাপদ থাকার উপয় আছে, কিন্তু মনুষ্যসৃষ্ট দুর্যোগ মোকাবিলা বা তার থেকে পরিত্রাণ পাওয়ার কোন সুযোগ নেই। যে কারণে নিরাপদ বৃষ্টির পানি হতে পারে উপকূলীয় অঞ্চলের মানুষদের রক্ষার উপয়।

শনিবার রামপাল উপজেলা অডিটোরিয়ামে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন। এ ছাড়াও তিনি আরো বলেন, উপকূলীয় জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে সোলার-পাওয়ারড সেইফ ওয়াটার ফর কোস্টাল কমিউনিটিজ প্রকল্পের আওতায় বিভিন্ন এনজিও সরকারের অনুঘটক হিসেব কাজ করছে। আমরা নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্য সুরক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে মেয়ে শিক্ষার্থীদের নিরাপদ টয়লেট ব্যাবস্থা নিশ্চিত করতে হবে।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসির সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন, বাগেরহাট জেলা পরিষদ প্রশাসক ব্যারিষ্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, রামপাল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল, সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) রেফাতুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইমরান হোসেন, রামপাল থানার ওসি রাজিব আল রশিদ, পরিবেশবিদ নূর আলম শেখ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সাউদার্ন বাংলাদেশ ক্লাস্টারের এডি ডিরেক্টর জেনি মিলড্রেড ডি’ ক্রুজ প্রমুখ।

কর্মশালায় বক্তারা উপকূলীয় এলাকায় নিরাপদ পানির সংকট নিরসনে সোলার-পাওয়ারভিত্তিক টেকসই পানি সরবরাহ ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন।

রামপাল এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সুধীজন অংশগ্রহণ করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১

জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.