Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ
  • শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ
  • কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা
  • ত্যাগ ও আনুগত্যের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : গোলাম রসুল এমপি
  • বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার
  • যশোর রেলস্টেশনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
  • চৌগাছায় ১৫ বস্তা ইউরিয়া-ডিএপি সার জব্দ, দুইজনকে জরিমানা
  • এমএম কলেজে শুভ জন্মাষ্টমী উদযাপন ও গীতা পাঠ প্রতিযোগিতা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

একদিনের ব্যবধানে গোলাপের দাম কমেছে ৮ টাকা : ফুল বাড়ি ফেরত নিলেন হতাশ চাষিরা

banglarbhoreBy banglarbhoreFebruary 12, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক, ঝিকরগাছা
এক দিনের ব্যবধানে প্রতি পিস গোলাপের দাম কমেছে ৮ টাকা পর্যন্ত। হঠাৎ দরপতন হওয়ায় অনেক কৃষক গোলাপ বাড়িতে ফেরত নিয়ে গেছেন। বিশ^ ভালোবাসা দিবস ও বসন্তবরণ উৎসব ঘিরে চাষিদের স্বপ্ন রঙিন হলেও একদিনের ব্যবধানে তা ফিকে হয়েছে। এটি ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালি মোকামের আজকের চিত্র।
মোকাম সংশ্লিষ্টদের দাবি, গতকাল ২৩০ জন চাষি ফুল বিক্রি করতে আসেন। তারা ৩ লাখ পিস গোলাপ ফুল বিক্রি করেন। রোববারের তুলনায় গোলাপ ফুলের দাম প্রতি পিসে কমেছে ৬ টাকা থেকে ৮ টাকা পর্যন্ত। ভারত থেকে গোলাপ আমদানির গুঞ্জনে ফুলের বাজারে দরপতন হয়েছে বলে ধারণা পাইকারী ও চাষিদের।
গতকাল গদখালী ফুল মোকামে গিয়ে দেখা যায়, ভোর বেলা থেকে হরেক রকমের ফুল নিয়ে হাজির হয়েছেন চাষিরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দরকষাকষির মাধ্যমে ফুল কিনছেন। এদিন বাজারে গোলাপ ফুলের দাম কমেছে প্রতি পিসে ৬ টাকা থেকে ৮ টাকা পর্যন্ত। এতে হতাশ চাষিরা।
হাড়িয়া নিমতলার নয়ন হোসেন বলেন, এক বিঘা গোলাপের চাষ রয়েছে। রোববার ব্যাপারি বাড়িতে গিয়ে প্রতি পিস ২২ টাকা বলে আসলেও গতকাল বাজারে আনলে বিক্রি হয়নি। তাই আমার ৮শ’ পিস ফুল বাড়িতে ফেরত নিয়ে যাচ্ছি।
একই গ্রামের রুবেল হোসেন বলেন, অসময়ের বৃষ্টির কারণে দুই বিঘা জমিতে মাত্র ৪০ থেকে ৫০ হাজার টাকার ফুল বিক্রি করেছি। শুনছি ভারতীয় ফুল আমদানি করা হচ্ছে। এজন্য আমাদের ফুলের দাম কমে যাচ্ছে। ভারতীয় ফুল না আনা হলে আমরা কিছু টাকা পেতাম।
পটুয়াপাড়া গ্রামের লাল্টু হোসেন বলেন, ২৬ টাকার গোলাপ আজ ১৬ টাকা করে বিক্রি করতে হলো। এতে আমার এক হাজার ফুলে দশ হাজার টাকা কম হলো।
ঝিনাইদহের কালীগঞ্জের থেকে মোকামে আসা পাইকারী ব্যবসায়ী প্রদীপ সাহা বলেন, আমি রোববার কিছু ফুল আমদানি করেছিলাম। তবে যে জাতীয় ফুল আমদানি করেছি, তা আমাদের দেশে হয় না। তাছাড়া চাষিরা যতই দাম পাক, তারা চায় আরো দাম। সরকার ফুল আমদানিতে অতিরিক্ত করারোপ করায় আমদানি একেবারে কমে গেছে।
যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুর রহিম বলেন, অসময়ে বৃষ্টিতে গোলাপ ফুলচাষিরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে উৎসব ঘিরে চড়াও দামে ফুল বিক্রি করতে পেরে কিছুটা ক্ষতি কাটিয়ে উঠছিলেন। কিন্তু অসাধু ব্যবসায়ীরা ফুল আমদানি করায় গোলাপের দাম সোমবার কম গেছে। এতে চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

নিউজে ভিডিও দেখতে লিংকে ক্লিক করুন

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ

    September 5, 2026

    শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ

    September 4, 2026

    কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা

    September 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.