Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৬ বাংলাদেশি
  • চৌগাছায় সৎ মেয়েকে ধর্ষণচেষ্টা : গ্রেপ্তার
  • প্রতিষ্ঠাবার্ষিকী সফলে যশোর সদর উপজেলা যুবদলের প্রস্তুতি সভা
  • যশোরে বিদেশি মদসহ রাজা আটক
  • মণিরামপুরে ভাটা মালিকের ওপর সন্ত্রাসী হামলা : হুমকিতে বাদী ও তার পরিবার
  • যশোরে যাত্রা শুরু অ্যান্টারেস গ্লোবাল’র
  • লোহাগড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • মাগুরায় যুবদল নেতা শাকের হত্যা : নারীসহ আটক ২, বিচার দাবিতে মিছিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 23
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

এমএম কলেজের নিহত দুই শিক্ষার্থীর শোকসভা ও দোয়া

banglarbhoreBy banglarbhoreDecember 8, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের নিহত দুই শিক্ষার্থী স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার কলেজের পুরাতন বিজ্ঞান ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০১৫ সালে ২৩ নভেম্বর ছাত্রলীগের দুর্বৃত্তের নির্মম নৃশংসতায় শাহদাৎ বরণ করেন দুই মেধাবী শিক্ষাথী হাবিবুল্লাহ ও কামরুল হাসান।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মুকুল হায়দারের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির। তিনি বলেন, ‘যারা পালিয়েছে তাদের আবার আবির্ভাব দেখে যাবো বলে মনে হয় না। আবার নতুন করে যেন কেনো ফ্যাসিস্ট তৈরি না হতে পারে। সেটির পরিণতি যে কি হতে পারে তা বিলুপ্ত, বিন্যাস, আত্মবিনাশের সেই পর্যালোচনা। হাবিবুল্লাহ ও কামরুল তো দুজন, এরকম সহস্র সহস্র সন্তান আমরা হারিয়েছি। তার রাজনৈতিক পরিচয় বড় না, আমাদের পরিচয় আমরা এ দেশের সন্তান, যেকোনো সংগঠন করার অধিকার তার আছে। যেকোনো আদর্শ ধারণ করার অধিকার তার আছে।  কিন্তু এই মতভেদের কারণে নির্যাতিত হতে হবে এটা যেন বন্ধ হয়। কারণ এর পরিণতি ভালো নয়। তার উদাহরণ ১০ বছর পূর্ণ হতে পারেনি। এই অনুষ্ঠানের দুটি  উদ্দেশ্য আবরার, সাঈদ বা তার আগের ৯ বছর আগে আমাদের এই হাবিবুল্লাহ ও কামরুল হাসান এরা মারা যায়নি। প্রয়োজন হলে এরা শত শত শিক্ষার্থীর মাঝে আবার আসবে। দ্বিতীয় উদ্দেশ্য হলো উপলব্ধি করা। যা আমাদের ১৫ বছরের ইতিহাস মুছে দেয়া। ১৫ বছরের মধ্যে ৯ বছর পরে এই তাদের মা বাবাকে স্মরণ করার ব্যর্থতা যা করতে না দেয়া।’

বিশেষ অতিথি ছিলেন এমএম কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আখতার হোসেন, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এনামুল কবির, শহীদ হাবিবুল্লাহ হোসাইনের বাবা নিয়ামত আলী, শহীদ কামরুল হাসানের বাবা মোহাম্মাদ আলী। সঞ্চালনা করেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক শাহ আলম।

বক্তব্য রাখেন এমএম কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক হাসান ইমাম, সদস্য সচিব কামরুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা মুখপাত্র ফাহিম আল ফাত্তাহ, ইসলামী ছাত্র শিবির কলেজ শাখার সভাপতি খুবায়েব রহমান, সেক্রেটারি রাসেল ফারহান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম আহ্বায়ক আব্দুল হাকিম এবং ইসলামী সংগীত পরিবেশন করেন ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আব্বাস উদ্দীন। শেষে শহীদের মা বাবার হাতে কোরআন শরিফ ও জায়নামাজ তুলে দেয়া হয়।

কলেজ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৬ বাংলাদেশি

    October 22, 2026

    চৌগাছায় সৎ মেয়েকে ধর্ষণচেষ্টা : গ্রেপ্তার

    October 22, 2026

    প্রতিষ্ঠাবার্ষিকী সফলে যশোর সদর উপজেলা যুবদলের প্রস্তুতি সভা

    October 22, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.