কেশবপুর (পৌর) প্রতিনিধি
আজ ১৫ ফেব্রুয়ারি কবি, নাট্যকার, গবেষক ও সব্যসাচী লেখক মুহম্মদ শফির ৬৫তম জন্মদিন। ১৯৬০ সালের এই দিনে যশোরের কেশবপুর পৌরসভার ১নং ওয়ার্ডের ভবানীপুরে জন্মগ্রহণ করেন তিনি। পিতা আফসার আহমদ সিদ্দিকী, মাতা সবুরন্নিসা সিদ্দিকা।
কবির জন্মদিন উপলক্ষে ভবানীপুরে কবিবাড়িতে এক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। আজ বিকেল সাড়ে ৩ টায় কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম ওই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খ্যাতিমান সাহিত্যিক ও গবেষক ফারইস্ট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. সন্দীপক মল্লিক। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বজলুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোর সরকারি এম এম বিশ্ববিদ্যালয় কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ড. ইবাইস আমান। এ ছাড়াও স্থানীয় কবি, সাহিত্যিক, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক ও সুধিবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
শিরোনাম:
- রায়পাড়ায় মব সৃষ্টি করে পুলিশের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা, ১৩ জনের নামে মামলা
- যবিপ্রবিতে সহকারী অধ্যাপক নিয়োগে অনিয়মের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
- সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
- নাগরিক সেবার মান বাড়াতে ঝিকরগাছা ইউএনওর সঙ্গে এনসিপি মতবিনিময়
- অভয়নগরে চিকিৎসক ও সরঞ্জাম সংকট,বন্ধের পথে পরিবার পরিকল্পনার ৮ কেন্দ্র
- যশোরে পর্যটন করিডর গড়ার প্রস্তাব
- আন্তঃক্যান্টনমেন্ট বিতর্কে সাভার ও আদমজী চ্যাম্পিয়ন
- বাল্যবিবাহ রোধ হলেও প্রতিকার হচ্ছে না !