Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নতুন বাংলাদেশ গঠনে ছাত্রসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে
  • ছাত্রদল নেতাকে লাঞ্ছিত : যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল
  • এবার গাজী নজরুল ইসলাম এমপি’র মুক্তিযোদ্ধা সনদ নিয়ে ধুম্রজাল
  • শার্শায় ধর্ষণ মামলার আসামি সাতক্ষীরা থেকে গ্রেফতার
  • নড়াইলে এসএসসিতে সর্বোচ্চ নম্বর পেয়েও মেডিকেল পড়ার স্বপ্ন অনিশ্চিত পূজার
  • মাগুরায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়ি-দোকান ভাঙচুর ও লুট
  • যশোর ইনস্টিটিউটে শিশু চিত্রাঙ্কন উৎসবের পুরস্কার বিতরণ
  • বাঘারপাড়ায় জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কালীগঞ্জের ক্রীড়াঙ্গন আজ অভিভাবকশূন্য

এমপি আনার হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধনে বক্তাগণ
banglarbhoreBy banglarbhoreJune 27, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা

ফিরে এসো হে কালীগঞ্জের ক্রীড়াঙ্গনের অভিভাবক এমপি আনার। তোমার শুন্যতায় আজ ক্রীড়াঙ্গনের মাঠে হাহাকার। তোমার হাতে গড়া ক্রীড়া সংগঠন, ক্রীড়া ফেডারেশন ও ক্রীড়াবিদ খেলোয়ারেরা আজ অভিভাবক হারিয়ে এতিম হয়ে পড়েছে। তোমার হত্যার দোষীদের বিচার না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না। বুধবার বিকেলে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভাপতি আনোয়ারুল আজীম আনারের হত্যাকারীদের শনাক্ত ও তাদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে প্রতিবাদ ও মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা।

কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে সরকারী নলডাঙ্গা ভূষ ণস্কুল মাঠের সামনে সড়কে এ মানববন্ধনে ব্যানার ফেস্টুন নিয়ে উপজেলার ক্রীড়া ব্যক্তিত্ব, ক্রীড়া সংগঠক ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অজিত ভট্টাচার্য্যরে সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন, কালীগঞ্জ উপজেলা চেয়ারমান শিবলী নোমানী, কালীগঞ্জ পৌর মেয়র আশরাফুল ইসলাম আশরাফ, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল, পৌর প্যানেল মেয়র মনিরুজ্জামান রিংকু, সাবেক ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা জহুরুল ইসলাম, সাজেদুল হক লিটন, ক্রীড়া ফেডারেশনের সাখাওয়াৎ হোসেন ও কালীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ও ক্রীড়া ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাংবাদিক জামির হোসেন সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এ সময় বক্তারা বলেন, কালীগঞ্জের ক্রীড়াঙ্গনের প্রাণ ছিলেন এমপি আনার। তিনি যে কতটা জনপ্রিয় ছিল তা বলে বোঝানো যাবে না। তার মত একজন মানুষকে যারা প্রতিহিংসায় নৃশংশভাবে হত্যা করেছে তারা মানুষ নয়, নরপশু। যে বা যারা ওই নৃশংশ হত্যাকান্ড, অপহরনের ঘটনায় জড়িত তাদেরকে খুজে বের করে ফাসির দাবী জানাচ্ছি। সেই সাথেই এমপি আনার হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্ষন্ত অব্যাহত আন্দোলন চলবে বলে ঘোষণা দেন নেতৃবৃন্দরা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    নতুন বাংলাদেশ গঠনে ছাত্রসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে

    August 17, 2026

    ছাত্রদল নেতাকে লাঞ্ছিত : যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল

    August 17, 2026

    এবার গাজী নজরুল ইসলাম এমপি’র মুক্তিযোদ্ধা সনদ নিয়ে ধুম্রজাল

    August 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.