কেশবপুর পৌর সংবাদদাতা :
যশোরের কেশবপুরে কৃষকদের দক্ষতা ও উন্নয়নশীলতা বৃদ্ধিতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়নে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্ল্যাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক মোশাররফ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল ইসলাম, কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদ ও উপজেলা সমবায় কর্মকর্তা নাসিমা খাতুন।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াসির আরাফাত। অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় অনুষ্ঠিত পার্টনার কৃষক কংগ্রেসে কৃষকেরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।

