Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মনিরামপুরে নাতনিকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা
  • ব্যবসায়ীদেরকে পণ্য রপ্তানির দিকে মনোযোগ দিতে হবে
  • ২০ মামলার আসামি খোড়া কামরুলের দুই দিনের রিমণ্ডে
  • বাঘারপাড়ায় চোরাই ট্রাকসহ চারজন গ্রেফতার
  • চায়ের কাপ থেকে মুদি দোকানে ব্যবসাবান্ধব বাজেট দাবি
  • কোটচাঁদপুরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
  • কেশবপুরে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
  • ভালোবাসার পুরুষের হাতেই নিভল শাম্মীর জীবনপ্রদীপ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

২০ মামলার আসামি খোড়া কামরুলের দুই দিনের রিমণ্ডে

banglarbhoreBy banglarbhoreজুন ৯, ২০২৬No Comments৫ Views
Facebook Twitter WhatsApp
২০ মামলার আসামি খোড়া কামরুলের দুই দিনের রিমণ্ডে
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক :
যশোরের সন্ধানী সুপার মার্কেটের তন্বী ইলেকট্রনিক্স নামের একটি দোকান থেকে অস্ত্রসহ ব্যবসায়ী আলী হোসেন (৩২) আটকের ঘটনায় দায়ের করা মামলায় আটক চিহ্নিত সন্ত্রাসী কামরুল ওরফে খোড়া কামরুলকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ডিবি পুলিশের এসআই সালাউদ্দিন ফকির জানান, গত ৩১ মে যশোরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী, হত্যা মামলাসহ ২০টি মামলার আসামি কামরুল ওরফে খোড়া কামরুলকে শহরের মিশনপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে আটক করা হয়। আটক কামরুল শহরতলীর খোলাডাঙ্গা এলাকার আব্দুল আজিজের ছেলে।

তিনি আরও জানান, গত ৬ এপ্রিল খালিদুর রহমান টিটু ও শেখ মইন উদ্দিন ফেরদৌস নামে দুজনকে একটি অস্ত্র মামলায় আটক করা হয়েছিল। তন্বী ইলেকট্রনিক্স থেকে উদ্ধার হওয়া অস্ত্র সম্পর্কে তাদের জিজ্ঞাসাবাদ করলে সন্ত্রাসী খোড়া কামরুলের নাম বেরিয়ে আসে। সে সূত্র ধরে তাকে আটক করা হয় এবং ওই মামলায় আদালতে সোপর্দ করা হয়। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মনিরামপুরে নাতনিকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা

জুন ৯, ২০২৬

ব্যবসায়ীদেরকে পণ্য রপ্তানির দিকে মনোযোগ দিতে হবে

জুন ৯, ২০২৬

বাঘারপাড়ায় চোরাই ট্রাকসহ চারজন গ্রেফতার

জুন ৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.