Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মনিরামপুরে নাতনিকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা
  • ব্যবসায়ীদেরকে পণ্য রপ্তানির দিকে মনোযোগ দিতে হবে
  • ২০ মামলার আসামি খোড়া কামরুলের দুই দিনের রিমণ্ডে
  • বাঘারপাড়ায় চোরাই ট্রাকসহ চারজন গ্রেফতার
  • চায়ের কাপ থেকে মুদি দোকানে ব্যবসাবান্ধব বাজেট দাবি
  • কোটচাঁদপুরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
  • কেশবপুরে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
  • ভালোবাসার পুরুষের হাতেই নিভল শাম্মীর জীবনপ্রদীপ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাঘারপাড়ায় চোরাই ট্রাকসহ চারজন গ্রেফতার

banglarbhoreBy banglarbhoreজুন ৮, ২০২৬Updated:জুন ৮, ২০২৬No Comments৫ Views
Facebook Twitter WhatsApp
বাঘারপাড়ায় চোরাই ট্রাকসহ চারজন গ্রেফতার
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক :
চোরাইকৃত ট্রাক কাটার সময় চারজনকে আটক করেছে পুলিশ। যশোরের বাঘারপাড়ার খাজুরা পুলিশ ক্যাম্পের সদস্যরা তিনজনকে এবং পরবর্তীতে যশোর ডিবি পুলিশ আরও একজনকে আটক করে।

আটক চারজনসহ মোট ছয়জনের নাম উল্লেখ করে বাঘারপাড়া থানায় মামলা হয়েছে। আটক চারজনকেই সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটক চারজন হলেন, যশোর সদর উপজেলার বাহাদুরপুর আড়পাড়া গ্রামের জামাল হোসেন, শহরের বকচর হুশতলা এলাকার সেতু তালুকদার, কামালপুর দক্ষিণপাড়া গ্রামের এনামুল হক এবং বকচর হুশতলা মাঠপাড়ার হামজা।

এছাড়া পলাতক আসামিরা হলেন বকচর হুশতলা এলাকার আবু তালহা ও একই এলাকার বদিয়ার রহমানের ছেলে জীবন।

ডিবি পুলিশের এসআই ফকির সালাউদ্দিন খান জানান, সোমবার দুপুরে খাজুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফিরোজ হোসেন গোপন সূত্রে জানতে পারেন, তেলিধান্যপুড়া গ্রামের সিরাজুল ইসলামের ফার্মহাউসের প্রাচীরের ভেতরে একটি চোরাই ট্রাক কাটা হচ্ছে।

সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে কয়েকজন পালিয়ে গেলেও তিনি তিনজনকে আটক করতে সক্ষম হন। তারা হলেন, জামাল, সেতু ও এনামুল।

পরে সেখান থেকে হলুদ রঙের একটি ড্রাম ট্রাকের কাটা অংশ এবং একটি ছোট পিকআপ জব্দ করা হয়। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা কাটা ট্রাকের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

কাটা অংশের দরজার ওপরে ‘আয়েশা এন্টারপ্রাইজ’ লেখা ছিল। আটক তিনজনের কেউই ট্রাকটির মালিকের কোনো সন্ধান দিতে পারেনি।

পুলিশ সেখান থেকে ট্রাকের কাটা অংশ এবং তা বহনে ব্যবহৃত ছোট পিকআপটি জব্দ করে। পরে এ ঘটনায় বাঘারপাড়া থানায় ছয়জনের নামে একটি মামলা করা হয়।

এসআই ফকির সালাউদ্দিন খান আরও জানান, পরবর্তীতে তদন্তের একপর্যায়ে অপর আসামি হামজাকে আটক করা হয়।

এ মামলায় মোট চারজনকে আটক করা হয়েছে। চারজনকেই আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মনিরামপুরে নাতনিকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা

জুন ৯, ২০২৬

ব্যবসায়ীদেরকে পণ্য রপ্তানির দিকে মনোযোগ দিতে হবে

জুন ৯, ২০২৬

২০ মামলার আসামি খোড়া কামরুলের দুই দিনের রিমণ্ডে

জুন ৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.