Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১০
  • কেশবপুরে ফ্যামিলি কার্ডের ভাইবা ফল বাতিলের দাবিতে অবস্থান
  • অভয়নগরে প্রাইভেটকারে ১৭ কেজি গাঁজা, আটক ৩
  • বাংলাদেশের হয়ে বড় মঞ্চে খেলতে চান অ্যাডাম আব্বাস
  • নতুন ঘরে ওঠা হলো না দম্পতির সড়কেই ঝরল প্রাণ
  • প্রভাতী ট্রেনসহ যশোর রেলওয়ে জংশন সংস্কার ও উন্নয়নের দাবিতে স্মারকলিপি
  • যশোরে মা ও শিশুসন্তানের মরদেহ উদ্ধার
  • যশোরের আইন-শৃঙ্খলা কমিটির সভা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কোটচাঁদপুরের হাজী আমলা নেসা বিবি ওয়াকফ এস্টেট ভাংচুর ঘটনায় মামলা

banglarbhoreBy banglarbhoreSeptember 10, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কোটচাঁদপুর সংবাদদাতা

আইন শৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) ঝিনাইদহের আদালতে ৭ জনের নামে নালিশী মামলা করেছেন কোটচাঁদপুরের হাজী আমলা নেসা বিবি ওয়াকফ এস্টেটের মোতওয়াল্লী ইমরান হোসেন। বিজ্ঞ আদালত ওই মামলাটি এজাহার হিসেবে নিতে কোটচাঁদপুর থানার অফিসার ইনর্চাজ নির্দেশ দিয়েছেন। বাদীর নালিশী বিবরণে জানা যায়,হাজি আমলা নেসা বিবি ওয়াকফ এস্টেটের মোতওয়াল্লী ইমরান হোসেন (৪২)। গত ২০১৮ সাল থেকে এস্টেটের উন্নয়ন ও উন্নতির জন্য মসজিদ ও মুসলিম উম্মার খেদমত সহ ইসলামীক সকল কর্মকাণ্ডে অংশগ্রহন করে এস্টেটের সেবায় কাজ করে আসছেন।

গত ৫ আগস্ট ৩ টা সময় আসামিরা জোট বন্ধ হয়ে ওয়াকফ এস্টেটের সম্পদ নিজেদের দখলে নেয়ার জন্য হামলা চালায় এবং ভাংচুর করেন। এরপর ৬ আগস্ট ৫ টার সময় আবারও সন্ত্রাসীরা হাতে দা, কুড়াল, লোহার রড, লাঠি, লোহার শাবল প্রভৃতি জীবন হানীকর মারাত্বক অস্ত্র সন্ত্র সহ ওয়াকফ এস্টেটের উপর আসিয়া ১নং আসামীর ণ্ডকুমে দেয় ওয়াকফ এস্টেট ভাংচুর করেন এস্টেট মসজিদের মিনার, সিসি ক্যামেরা, এসির পয়েন্ট, বৈঠক খানা, সাইন বোর্ড এবং অফিসে থাকা আলমারি ও টেবিলসহ অন্যান্য আসবাবসপত্র।

এ সময় আসামিরা টেবিলের ড্রয়ারে থাকা ২ লাখ ২০ হাজার ও দান বাক্সে রক্ষিত ১ লাখ টাকা লুট করে। এ সব ঘটনা নিয়ে গত ৫ সেপ্টেম্বর মোতওয়ালী ইমরান হোসেন ঝিনাইদহ বিজ্ঞ আদালতে নালিশী মামলা করেন। মামলায় আসামি করা হয় ৭ জনকে। যার মধ্যে রয়েছে, আলতাফ হোসেন (৪৭), সামাউল্লাহ মনি (৩৮), মো. সাবু (৪৭),মোঃ লতিফ (৬০),মোঃ ইদ্রিস (৫৫),রাজা (৫৮), মো. মোরসালিম (২৬)। বিজ্ঞঃ আদালত মামলাটি আমলে নিয়ে এজাহার হিসেবে গণ্য করার জন্য কোটচাঁদপুর থানাকে আদেশ দিয়েছেন।

এদিকে মামলার কথা জানতে পেরে আসামিরা বিভিন্ন ভাবে বাদি ইমরান হোসেন ও তার লোকজনদের হুমকি দিচ্ছেন বলে জানিয়েছেন। এ ব্যাপারে কোটচাঁদপুর থানার অফিসার ইনর্চাজ সৈয়দ আল-মামুন বলেন, ওই ঘটনায় আদালতে নালিশী মামলা হয়েছে শুনেছি। তবে মামলার কপি এখন পর্যন্ত হাতে পাইনি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১০

August 10, 2026

কেশবপুরে ফ্যামিলি কার্ডের ভাইবা ফল বাতিলের দাবিতে অবস্থান

August 10, 2026

অভয়নগরে প্রাইভেটকারে ১৭ কেজি গাঁজা, আটক ৩

August 10, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.