Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত
  • জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)
  • ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত
  • আশাশুনিতে বিএনপি অফিসে আগুন, দুটি ককটেল উদ্ধার
  • যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার ৩১টি স্বর্ণের বারসহ দুই জন আটক
  • সরকার শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় ও যুগোপযোগী করতে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে : অমিত
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ৮, ২০২৫

কোন জোট ছাড়া জাতীয় নির্বাচনে জাপা অংশ নেবেনা : কামাল জাহাঙ্গীর

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ৮, ২০২৫
Facebook Twitter WhatsApp
কোন জোট ছাড়া জাতীয় নির্বাচনে জাপা অংশ নেবেনা : কামাল জাহাঙ্গীর
Share
Facebook Twitter LinkedIn

পাইকগাছা সংবাদদাতা
কেন্দ্রীয় জাপা নেতা ও পাইকগাছা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর বলেছেন, কোন জোট ছাড়া জাতীয় পার্টি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না এবং সেটা অদৃশ্য শক্তির সাথেও হতে পারে।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় পার্টিকে সংগঠিত ও গতিশীল করতে জাপা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

উপজেলা জাপার আহবায়ক গাজী শহিদুল ইসলাম খোকনের সভাপতিত্বে ও জাপা নেতা সাংবাদিক কৃষ্ণ রায়ের সঞ্চালনায় মতবিনিময় সভায় তিনি আরো বলেন, অত্যাচার, নির্যাতন, হামলা-মামলা ও অফিসে অগ্নিসংযোগ করে জাতীয় পার্টিকে ধ্বংস করা যাবেনা।

এ দেশের মাটি ও মানুষের সাথে জাপা’র নিবিড় সম্পর্ক রয়েছে।

গত ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে, অর্থনৈতিক অবস্থা নাজুক অবস্থায়।

একশ্রেণীর মানুষের লুটপাট, দখলবাজি, চাঁদাবাজি, খুন-খারাবি ও মব সৃষ্টিতে দেশের মানুষ আতঙ্কিত ও অতিষ্ঠ হয়ে উঠেছে।

উপজেলা জাপ’র স্থায়ী কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা জাপার যুগ্ম-সম্পাদক সামছুল হুদা খোকন।

বক্তব্য রাখেন পৌর জাপার সাবেক সভাপতি গাজী আব্দুস সামাদ, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি আব্দুল আজিজ, পৌর জাপার সাংগঠনিক সম্পাদক গাজী মুজিবর রহমান, জাপা নেতা ফারুক হোসেন, আব্দুর রহিম, আব্দুল গনি সরদার, কপিলমুনি ইউপি সভাপতি সরদার ফরিদ আহমেদ, লস্করের সভাপতি আব্দুল আজিজ মোল্যা, চাঁদখালীর সভাপতি হাফিজুর রহমান, হরিঢালীর সভাপতি মুনছুর গাজী, সম্পাদক সাদেক শেখ, যুগ্ম সম্পাদক মাফিকুল মোড়ল, গড়ইখালী ইউপির সভাপতি আশিক মাহমুদ, সোহরাপ গোলদার, দেবাশীষ সানা, শাহিন গোলদার, মঞ্জুরুল ইসলাম, শহিদুল ইসলাম, মোবারক ঢালী, রেজাউল ইসলামসহ অনেকে।

কামাল জাহাঙ্গীর জাতীয় নির্বাচন জাপা জোট
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত

জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)

ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.