Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আসিয়ান কাপের দল ঘোষণা : প্রথমবারের মতো বাংলাদেশ দলে যশোরের স্বাধীন
  • স্টুডিও ফিউশন আর্ট যশোরের অডিশন আজ
  • প্রেস ক্লাব যশোরের সাধারণ সভা অনুষ্ঠিত, আজ ভোট
  • ভারতীয় ইলিশে সয়লাব বাজার : ক্রেতার স্বস্তি নাকি প্রতারণার ভয়?
  • যশোরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তরুণীর ওপর হামলার অভিযোগ
  • বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
  • যশোর শিক্ষা বোর্ডের একাডেমি শাখার উপসচিব শেখ সফি বরখাস্ত
  • অভয়নগরে শিক্ষার্থী ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 19
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ক্ষতিগ্রস্ত কৃষকদের নিয়ে বিল হরিণা বাঁচাও আন্দোলনের মতবিনিময়

banglarbhoreBy banglarbhoreAugust 8, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার ভাতুড়িয়া ঈদগাঁহ ময়দানে গতকাল অনুষ্ঠিত হয়েছে বিল হরিণা বাঁচাও আন্দোলনের মতবিনিময় সভা। জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষক ও অন্যান্য শ্রেণির পেশাজীবীদের অংশগ্রহণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত অধ্যাপক মোসলেম উদ্দিন। ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই সভায় বক্তারা বলেন, বিল হরিণা এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা কৃষি ও জীবিকাকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে। অতি বর্ষণ ও নিস্কাশন ব্যবস্থার অভাবে মাঠের ফসল নষ্ট হচ্ছে এবং স্থানীয় মানুষের জীবনযাত্রা দুর্বিসহ হয়ে উঠেছে।

সভায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যশোর জেলা কমিটির সহযোগিতায় এলাকার মানুষ দাবি জানান-বিল হরিণার প্রাকৃতিক প্রবাহ এবং পানি নিস্কাশন ব্যবস্থাকে টিকিয়ে রাখতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বক্তারা আরও বলেন, পরিবেশ ও কৃষি রক্ষার স্বার্থে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও পরিবেশবান্ধব সংগঠনগুলোর দ্রুত হস্তক্ষেপ জরুরি। সভা থেকে একটি দাবি উত্থাপন করা হয়-বিল হরিনা এলাকায় অবিলম্বে খাল খনন, নদীর জায়গা উদ্ধার ও সুষ্ঠু পানি নিস্কাশনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

বিল হরিণা বাঁচাও আন্দোলনের আহ্বায়ক শেখ রাকিবুল ইসলাম নয়নের সঞ্চালনা এবং সূচনা বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কেন্দ্রীয় কমিটির  সদস্য ও খুলনা বিভাগের
আহবায়ক খন্দকার আজিজুল হক মনি, যশোর জেলা কমিটির সদস্য সচিব আবু সাইদ মোহাম্মদ আতিকুর রহমান, বাপা যশোরের যুগ্ম আহবায়ক শাহজান নান্ন, সদস্য অধ্যাপক পাভেল চৌধুরী, ডাক্তার আহসান হাবীব, আব্দুল গফুর, হাবিবুর রহমান মিলন, প্রভাষক আব্দুর রাজ্জাক কলেজ, শামসুজ্জামান স্বজন, ফজলুল আলম, মাসুদুর রহমান। উপস্থিত ছিলেন স্থানীয় কৃষক, শিক্ষক, ব্যবসায়ী, যুব সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ শতাধিক মানুষ।

আন্দোলনে ক্ষতিগ্রস্ত কৃষক বিল হরিণা মতবিনিময়
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    আসিয়ান কাপের দল ঘোষণা : প্রথমবারের মতো বাংলাদেশ দলে যশোরের স্বাধীন

    September 19, 2026

    স্টুডিও ফিউশন আর্ট যশোরের অডিশন আজ

    September 19, 2026

    প্রেস ক্লাব যশোরের সাধারণ সভা অনুষ্ঠিত, আজ ভোট

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.