Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান তুহিন আটক
  • যশোরে কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনে চার ইভেন্টে সক্ষমতা যাচাই
  • যশোরে স্ত্রীর হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে দিলো স্বামী
  • স্বাধীন আব্দুল্লাহকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে সোপর্দ
  • যশোরে আত্মগোপনে থাকা আ.লীগ নেতাদের বাড়িতে ককটেল বিস্ফোরণের অভিযোগ
  • কেশবপুরের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার
  • এইচএসসিতে পুননিরীক্ষণে নতুন করে জিপিএ ৫ পেয়েছে ৫১৫
  • সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সাবেক বিএনপি নেতার প্রতিবাদ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, November 24
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

গণঅধিকার পরিষদে যোগ দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও যুবশক্তির সাবেক ৫০ নেতাকর্মী

banglarbhoreBy banglarbhoreSeptember 22, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
1-4024x1784-1-0-{}-0-12#;captureId:1152152543;category:1
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির যুব শাখা যুবশক্তির সাবেক ৫০ নেতাকর্মী যোগ দিয়েছেন গণঅধিকার পরিষদে। সোমবার বিকালে যশোর প্রেস ক্লাবের মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব নেতৃবৃন্দ সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দদের ফুল দিয়ে যোগদান করেন। গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দও তাদেরকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। যোগদান করা নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব জেসিনা মুর্শিদ ও যুবশক্তির জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম রুবেল। এরমধ্যে জেসিনাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠনে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পদ স্থগিত করা হয়। যদিও তিনি দাবি করেন তার স্থগিতের চিঠি ভুয়া ছিল।

গণঅধিকার পরিষদ যশোর শাখার প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, যশোর প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল এবং গণঅধিকার পরিষদ জেলার সভাপতি এবিএম আশিকুর রহমানের হাতে ফুল দিয়ে যোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব জেসিনা মোর্শেদের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী। এর মধ্যে এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তি যশোরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম রুবেলের নেতৃত্ব আটজন। এসময় শ্রমিক অধিকার পরিষদ যশোরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক জিএম রাজু , জেলা শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হুমায়ন কবির মুরাদ, সিনিয়র সহ-সভাপতি আসাদুর রহমান সানি, সাংগঠনিক সম্পাদক তারেক হোসেন, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক শাবুদ্দিন শান্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
যোগদান প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সাবেক সদস্য সচিব জেসিনা মুর্শিদ বলেন, ‘যদিও আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছি এটা সত্য। তবে এনসিপি ও গণঅধিকার পরিষদ একীভূত হচ্ছে। আমার নিজস্ব রাজনীতিক আদর্শ রয়েছে। তরুণদের আইকন নুরুল হক নূর। আদর্শিক জায়গা থেকে গণঅধিকার পরিষদে যোগ দিয়েছি। রাজনীতি ধর্ম না যে চেন্স করা যাবে না।

তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমাকে স্থগিতের কথা উঠলেও আদৌও স্থগিত করা হয়নি। কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষর ও পেপার নকল করে এমনটি গণমাধ্যমে ছড়ানো হয়েছিলো।’

গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল বলেন, ‘এনসিপির যুবশক্তি থেকে ৮ জন ও বাকী ৪২ জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাকর্মী আজ আনুষ্ঠানিকভাবে গণঅধিকার পরিষদে যোগ দিয়েছেন।

গণঅধিকার পরিষদ তরুণদের কথা বলে। ন্যায়ের কথা বলে। ফলে তরুণদের স্বাগত জানিয়েছি। আপাতত কাকে কোন ইউনিটে বসানো হবে, সেটা সিন্ধান্ত নেওয়া হয়নি। কাজ করুক, তারপর দল মূল্যায়ন করবে।

কমিটি গঠনে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পদ স্থগিত হওয়া জেসিনা মুর্শিদের যোগ দেয়া প্রসঙ্গে তিনি বলেন, উনি যা করেছে তার বিগত দলে, আমার দলে তার বিগত ইতিহাস প্রভাব পড়বে না। তার যোগদানকে পজেটিভ হিসাবেই দেখছি’।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান তুহিন আটক

    November 24, 2026

    যশোরে কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনে চার ইভেন্টে সক্ষমতা যাচাই

    November 24, 2026

    যশোরে স্ত্রীর হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে দিলো স্বামী

    November 24, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.