Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন
  • সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত
  • ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল
  • স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

গণভোটসহ ৫ দফা দাবিতে যশোরে জামায়াতের বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreOctober 27, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও নভেম্বরের মধ্যে গণভোটসহ ৫ দফা গণদাবি বাস্তবায়নের লক্ষ্যে যশোর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেলে কেন্দ্রীয় ঈদগাহ মোড়ে  অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিক।

সমাবেশ শেষে একটি মিছিল শহর প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তরা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এখন সময়ের দাবি। দেশে ন্যায়ের শাসন ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হলে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিকল্প নেই। নভেম্বরের মধ্যেই জুলাই জাতীয় সনদের আইনী ভিত্তি দিতে গণভোটের দাবি জানিয়েছেন বক্তরা।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন, অধ্যাপক গোলাম কুদ্দুস, অধ্যাপক মনিরুল ইসলাম, মাওলানা রেজাউল করিম, প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, অফিস সেক্রেটারি নূর-ই-আলা নূর মামুন, জেলা কর্মপরিষদ সদস্য আবুল হাশিম রেজা, শহর আমির অধ্যাপক শামসুজ্জামান, সদর উপজেলা আমির অধ্যাপক আশরাফ আলী, সদর সেক্রেটারি আব্দুল হক প্রমুখ।

বক্তারা আরও বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নই দেশের রাজনৈতিক স্থিতিশীলতার একমাত্র পথ। জুলাই সনদে নভেম্বর মাসের মধ্যে গণভোট, অবাধ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের আয়োজন, অন্যায়ভাবে কারারুদ্ধ রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি, জনগণের মতপ্রকাশ ও সমাবেশের স্বাধীনতা নিশ্চিতকরণ, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও জনজীবন স্বাভাবিক রাখা, প্রশাসন ও বিচার ব্যবস্থাকে নিরপেক্ষ রাখা।

গণভোট জামায়াত দাবি বিক্ষোভ যশোর
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের

    October 9, 2026

    বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা

    October 9, 2026

    ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.