Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • Excellent Établissement en Web : Guide Détaillé pour une Aventure de Divertissement Idéale
  • Glücksspielportal ohne Verifizierung – Zügiger Spielspaß frei von behördliche Hindernisse
  • যুবদল নেতা শহীদকে অব্যাহতি রানাসহ দুই নেতাকে চূড়ান্ত সতর্কবার্তা
  • যশোরে সবজির বাজার উর্ধ্বমুখি : স্থিতিশীল মাছ-মাংস
  • যশোরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যে জমি দখলের অভিযোগ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা
  • চুড়ামনকাটিতে আট দলীয় ফুটবলে সোনার বাংলা চ্যাম্পিয়ন
  • চৌগাছা কাঁচাবাজারে অবৈধ ১৮ দোকান, জায়গা না পেয়ে ফিরছেন কৃষক-ব্যাপারি
  • যশোরে খেলাফত মজলিসের প্রতিবাদ সমাবেশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 12
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

গোগায় ধানের শীষের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির পক্ষে উঠান বৈঠক

banglarbhoreBy banglarbhoreNovember 20, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাগআঁচড়া সংবাদদাতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও  কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তিকে বিজয়ী করতে গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার গোগা ইউনিয়নের গোগা নুরানী ও কাওমী মাদ্রাসা মাঠে এ গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে এতে প্রাধান অতিথি ছিলেন ধানের শীষের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী, ইউনিয়নের বিভিন্ন গ্রামের সাধারণ মানুষ, যুব সমাজ, নারীরা এবং ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

প্রাধান অতিথি মফিকুল হাসান তৃপ্তি এসময় তার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে- কোনো ব্যক্তি বা বিশেষ মহলের কথায় বিভ্রান্ত হওয়া যাবে না। কারণ বিএনপির নেতাকর্মীরা বিগত ১৭ বছর গুম, খুন, মিথ্যা মামলা ও নির্যাতনের শিকার। এখন সময় এসেছে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হয়ে। তাই ধানের শীষকে বিজয়ী করার মাধ্যমে দেশনায়ক তারেক রহমানের হাতকে সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। তিনি আরো বলেন, আওয়ামিলীগ সরকারের আমলে যারা মিথ্যা মামলার শিকার হয়েছে, আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে, সেই সকল হয়রানিমূলক মামলা বাতিল করা হবে। জামায়াতে ইসলামের উদ্দেশ্যে করে তিনি বলেন, জনগণকে বিভ্রান্ত করবেন না, কে জান্নাতে যাবে- আর কে জাহান্নামে যাবে, তা একমাত্র মহান আল্লাহ রব্বীন আলামিন ভালো জানেন। ভোটের মাধ্যমে জান্নাত-জাহান্নাম নির্ধারণ হয় না। রাজনীতি  আর ধর্ম এক জিনিস না।

উঠান বৈঠকে গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হামিদ সর্দার, শার্শা উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন আহমেদ, আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক এমদাদুল হক এমদা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম রিপনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উঠান বৈঠক গোগা ধানের শীষ প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যুবদল নেতা শহীদকে অব্যাহতি রানাসহ দুই নেতাকে চূড়ান্ত সতর্কবার্তা

    September 11, 2026

    যশোরে সবজির বাজার উর্ধ্বমুখি : স্থিতিশীল মাছ-মাংস

    September 11, 2026

    যশোরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যে জমি দখলের অভিযোগ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা

    September 11, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.