Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান তুহিন আটক
  • যশোরে কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনে চার ইভেন্টে সক্ষমতা যাচাই
  • যশোরে স্ত্রীর হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে দিলো স্বামী
  • স্বাধীন আব্দুল্লাহকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে সোপর্দ
  • যশোরে আত্মগোপনে থাকা আ.লীগ নেতাদের বাড়িতে ককটেল বিস্ফোরণের অভিযোগ
  • কেশবপুরের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার
  • এইচএসসিতে পুননিরীক্ষণে নতুন করে জিপিএ ৫ পেয়েছে ৫১৫
  • সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সাবেক বিএনপি নেতার প্রতিবাদ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, November 24
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চৌগাছায় ইউনিয়ন বিএনপির লিফলেট বিতরণ

banglarbhoreBy banglarbhoreOctober 21, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় রাষ্ট্র কাঠামো মেরামতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সিংহঝুলী ইউনিয়ন বিএনপি আয়োজিত এ গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন জেলা বিএনপির সদস্য, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও যশোর-২ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী জহুরুল ইসলাম।

এ সময় জহুরুল ইসলাম বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা বাস্তবায়নের কর্মসূচি ঘোষণা করেছেন, তা দেশের রাষ্ট্র কাঠামো সংস্কার ও জনগণের মুক্তির রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়িত হলে মানুষ ন্যায়বিচার, অর্থনৈতিক সমতা ও নিরাপদ ভবিষ্যৎ ফিরে পাবে।”

তিনি আরও বলেন, “ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি জনগণের আশা ও পরিবর্তনের প্রতীক। আমরা ঘরে ঘরে গিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছি, তাদের মতামত নিচ্ছি, এবং সবাইকে এই মুক্তির আন্দোলনে অংশ নিতে আহ্বান জানাচ্ছি। দেশপ্রেম ও গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ হলে ইনশাআল্লাহ আগামী দিন আমাদেরই হবে।”

এ সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি হুসাইন আহমেদ, সিংহঝুলী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আব্দুস শুকুর, ছাত্র বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, পাশাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলাম, সম্পাদক জিয়াউল ইসলাম, ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান কবির, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আশা, গঙ্গানন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল খান, মাগুরা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুদ্দিন, চৌগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু বকর সিদ্দীক, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক হুমায়ুন কবীর, যুবদল নেতা মাস্টার কামরুল ইসলাম, মাহফুজুর রহমান পলেন, আহাসানুর কবির লিটন, শিমুল রহমান, উপজেলা কৃষকদলের সহ-সভাপতি ফারুক আহমেদ, ইউনিয়ন কৃষকদলের সভাপতি ফারুক হোসেন, গরীবপুর ওয়ার্ড বিএনপির সভাপতি ইউনুচ আলী, হুদা-ফতেপুর ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন, সিংহঝুলী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তাইফুর রহমান টাইম, ইতালি লিসবন বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও জিয়া সাইবার ফোর্সের সাবেক সদস্য সচিব আফিল উদ্দীন দফাদার, ওয়ার্ড বিএনপি নেতা মান্নান হোসেন, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুনসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউনিয়ন চৌগাছা বিএনপি বিতরণ লিফলেট
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান তুহিন আটক

    November 24, 2026

    যশোরে কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনে চার ইভেন্টে সক্ষমতা যাচাই

    November 24, 2026

    যশোরে স্ত্রীর হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে দিলো স্বামী

    November 24, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.