Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দালাল দৌরাত্ম্যে যশোর টার্মিনাল ফিলিং স্টেশন : ভোগান্তিতে গ্রাহক
  • সহকারী শিক্ষক পদে যোগদান শুরুর দাবিতে স্মারকলিপি
  • কাল থেকে এসএসসি পরীক্ষা : বিদ্যুৎ সংকটে উদ্বেগে অভিভাবক
  • চৌগাছা এসএসসির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • দেশের ক্রান্তিলগ্নে যুবদলের ভূমিকা অপরসীম : মণিরামপুরে যৌথসভায় নেতৃবৃন্দ
  • মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
  • মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতি করি : কাজী জাহিদুল ইসলাম
  • শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়িপেটা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, এপ্রিল ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চৌগাছায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ২, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
চৌগাছায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া
Share
Facebook Twitter LinkedIn

চৌগাছা সংবাদদাতা
বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যশোরের চৌগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে চৌগাছার লাইট চত্বরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলে আয়োজন করা হয়। এতে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসানের সঞ্চালনায় দোয়া পরিচালনা করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ।

আরও পড়ুন .. ..

উপস্থিত ছিলেন যশোর-২ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান, জেলা বিএনপির সদস্য, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও যশোর-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জহুরুল ইসলাম। অনুষ্ঠান শেষ মুহূর্তে হাজির হন যশোর-২ আসনে ধানের শীষের প্রাথমিক মনোনয়ন পাওয়া সাবিরা নাজমুল মুন্নি। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউনুচ আলী দফাদার, সহ-সভাপতি হুসাইন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, এ্যাড. আলীবুদ্দিন খান, উপজেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান, প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, ছাত্র বিষয়ক সম্পাদক তুহিন আক্তার, পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শাহিদুল ইসলাম, প্রভাষক হাফিজুর রহমান, সদস্য মাহফুজুর রহমান পলেন, পৌর জামায়াতের সভাপতি আব্দুল খালেক, উপজেলা যুবদলের আহবায়ক এম এ মান্নান, সদস্য সচিব আরিফুল ইসলাম ওয়াসিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, পৌর যুবদলের আহবায়ক সালাউদ্দিন আহমেদ, সদস্য সচিব মঈন উদ্দীন, যুবদল নেতা মাস্টার কামরুল ইসলাম, এম ইলিয়াস আলী, নাজমুল ইসলাম, উপজেলা কৃষকদলের সভাপতি আজগর আলী, সহ-সভাপতি বিএম ইকলাচ, সাধারন সম্পাদক শাহানুর রহমান শাহিন, জেলা ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক বিএম বাবু, মেহেদী হাসান শয়ন, আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা ছাত্রদলের আহবায়ক জসিম উদ্দীন, সদস্য সচিব ইমন হাসান রকি, পৌর ছাত্রদলের আহবায়ক হাকিম রেজা, সদস্য সচিব মেহেরান হাসান জিতু, ছাত্রদল নেতা মাজিদুল ইসলাম, ইমরান নাজির, ইটালি প্রবাসী বিএনপি নেতা আপিল উদ্দিন দফাদার, রোবায়েত সালামসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ জামায়াতে ইসলামী ও দল মত নির্বিশেষে হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চৌগাছা দোয়া বিএনপি বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দালাল দৌরাত্ম্যে যশোর টার্মিনাল ফিলিং স্টেশন : ভোগান্তিতে গ্রাহক

এপ্রিল ২০, ২০২৬

সহকারী শিক্ষক পদে যোগদান শুরুর দাবিতে স্মারকলিপি

এপ্রিল ২০, ২০২৬

কাল থেকে এসএসসি পরীক্ষা : বিদ্যুৎ সংকটে উদ্বেগে অভিভাবক

এপ্রিল ১৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.