Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আস্থা, সততা ও দায়বদ্ধতার প্রতীক ‘বাংলা ভোর” বিশেষ স্বীকৃতি পেলেন সম্পাদক ও প্রকাশক
  • সস্তা প্লাস্টিকের খেলনায় শিশুদের নীরব বিষক্রিয়া
  • মণিরামপুরে ঢালী ব্রিকস অপসারণ ও বন্ধের দাবিতে অভিযোগ
  • মণিরামপুরে তিন মামলায় সাজাপ্রাপ্ত আসামি প্রধান শিক্ষক জামালের চাকরি থেকে ইস্তফা
  • ভারি বৃষ্টিতে সাজিয়ালী গ্রামের ব্রিজ ভেঙ্গে জনদুর্ভোগ চরমে
  • বাঘারপাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত
  • সাগরদাঁড়িতে মহাকবি মধুসূদনের আমলের ঐতিহাসিক বড় দা উদ্ধার, জাদুঘরে সংরক্ষণ
  • শ্যামনগরে উপকূলীয় জনপদ নিয়ে মতবিনিময়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুলাই ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ২১, ২০২৬

ভারি বৃষ্টিতে সাজিয়ালী গ্রামের ব্রিজ ভেঙ্গে জনদুর্ভোগ চরমে

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ২১, ২০২৬
Facebook Twitter WhatsApp
ভারি বৃষ্টিতে সাজিয়ালী গ্রামের ব্রিজ ভেঙ্গে জনদুর্ভোগ চরমে
Share
Facebook Twitter LinkedIn

চুড়ামনকাটি সংবাদদাতা
যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের সাজিয়ালী গ্রামের যাতায়াতকারী রাস্তার উপর নির্মিত ব্রিজটি ভারি বৃষ্টিতে ভেঙ্গে পড়েছে। ফলে গ্রামের এই সড়কে চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, দোগাছিয়া সালামিতের বিল ও স্থানীয় সাজিয়ালী বাঁওড়ের পানি নিস্কাশনের জন্য বহু বছর আগে সরকারি খালের উপর সাজিয়ালী গ্রামের নির্মিত হয় এ ব্রিজটি।

দুই বছর আগে খালটি পুনঃখনন করার সময় পুরোনো ব্রিজটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে যায়। গত সপ্তাহের ভারি বৃষ্টিতে অতিরিক্ত পানি ও স্রোতের কারণে ব্রিজটি ভেঙে পড়ে।

এই ব্রিজটি দিয়ে প্রতিদিন অন্তত ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ স্থানীয় সাজিয়ালী পুলিশ ফাঁড়িসহ চুড়ামনকাটি, বারীনগর বাজারসহ যশোর শহরে যাতায়াত করে থাকে। ব্রিজটি ভেঙে যাওয়ার পর থেকে লোকজনকে বিকল্প ও দীর্ঘ ঘুরপথ ব্যবহার করে চলাচল করতে হচ্ছে, যা সময় ও খরচ উভয়ই বাড়িয়ে দিয়েছে।

সবচেয়ে বেশি বিপদে পড়েছেন সবজি চাষিরা। সবজি চাষি মিন্টু গাজী জানান, ব্রিজটি ভেঙ্গে পড়ায় মাঠ থেকে সবজি নিয়ে বাজারে যেতে অনেক কষ্ট হচ্ছে। স্থানীয় ইজিবাইক চালকরা বলেন, অতিরিক্ত বৃষ্টিতে ব্রিজটি হঠাৎ ভেঙে পড়ে। এখন যাত্রী পরিবহনে চরম সমস্যা হচ্ছে। আমরা দ্রুত এই ব্রিজটি মেরামতের দাবি জানাই।

চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দাউদ হোসেন বলেন, বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি দ্রুতই প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে এবং সমস্যা সমাধান হবে।

চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান জানান, খবর পেয়ে আমিসহ আমাদের দলের নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে সরেজমিন দেখে আমাদের সংসদ সদস্য ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ভাইকে জানিয়েছি।

এছাড়াও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্তৃপক্ষদের জানানো হয়েছে। তিনি আরো জানান, আপাতত গ্রামবাসীর প্রচেষ্টায় বাঁশ দিয়ে সাঁকো বানিয়ে কোন রকম চলাচল করার ব্যবস্থা করা হয়েছে।

স্থানীয় সাজিয়ালী পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই আব্দুর রউফ জানান, ব্রিজটি ভেঙ্গে পড়ায় কিছু গ্রামে যেতে আমাদের বিকল্প রাস্তা দিয়ে যেতে হচ্ছে। কয়েকটি গ্রামের মানুষ আমাদের কাছে সেবা নিতে আসছে বিকল্প রাস্তা দিয়ে।

স্থানীয়দের দাবি, যেহেতু ব্রিজটি জনগুরুত্বপূর্ণ একটি অবকাঠামো, তাই দ্রুত সংস্কার কাজ শুরু না হলে তাদের দুর্ভোগ আরও বাড়বে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

আস্থা, সততা ও দায়বদ্ধতার প্রতীক ‘বাংলা ভোর” বিশেষ স্বীকৃতি পেলেন সম্পাদক ও প্রকাশক

সস্তা প্লাস্টিকের খেলনায় শিশুদের নীরব বিষক্রিয়া

মণিরামপুরে ঢালী ব্রিকস অপসারণ ও বন্ধের দাবিতে অভিযোগ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.