Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আস্থা, সততা ও দায়বদ্ধতার প্রতীক ‘বাংলা ভোর” বিশেষ স্বীকৃতি পেলেন সম্পাদক ও প্রকাশক
  • সস্তা প্লাস্টিকের খেলনায় শিশুদের নীরব বিষক্রিয়া
  • মণিরামপুরে ঢালী ব্রিকস অপসারণ ও বন্ধের দাবিতে অভিযোগ
  • মণিরামপুরে তিন মামলায় সাজাপ্রাপ্ত আসামি প্রধান শিক্ষক জামালের চাকরি থেকে ইস্তফা
  • ভারি বৃষ্টিতে সাজিয়ালী গ্রামের ব্রিজ ভেঙ্গে জনদুর্ভোগ চরমে
  • বাঘারপাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত
  • সাগরদাঁড়িতে মহাকবি মধুসূদনের আমলের ঐতিহাসিক বড় দা উদ্ধার, জাদুঘরে সংরক্ষণ
  • শ্যামনগরে উপকূলীয় জনপদ নিয়ে মতবিনিময়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুলাই ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ২১, ২০২৬

সাগরদাঁড়িতে মহাকবি মধুসূদনের আমলের ঐতিহাসিক বড় দা উদ্ধার, জাদুঘরে সংরক্ষণ

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ২১, ২০২৬
Facebook Twitter WhatsApp
সাগরদাঁড়িতে মহাকবি মধুসূদনের আমলের ঐতিহাসিক বড় দা উদ্ধার, জাদুঘরে সংরক্ষণ
Share
Facebook Twitter LinkedIn

মোস্তাফিজুর রহমান, কেশবপুর :
যশোরের কেশবপুর উপজেলার ঐতিহ্যবাহী সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের সমসাময়িক সময়ের একটি ঐতিহাসিক বড় দা (খাড়া অস্ত্র) উদ্ধার করা হয়েছে। প্রাচীন এই অস্ত্রটির দুই পাশে দুটি চোখের আকৃতি আঁকা রয়েছে এবং চোখের মণি স্বর্ণ দিয়ে তৈরি বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, প্রায় ২০০ থেকে ২৫০ বছরের পুরোনো এই দা তৎকালীন জমিদার পরিবারের বিভিন্ন আচার-অনুষ্ঠানে, বিশেষ করে মহিষ ও ছাগল বলির কাজে ব্যবহৃত হতো।

ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় উদ্ধার করা প্রাচীন এই নিদর্শনটি বর্তমানে সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন দত্ত বাড়ি জাদুঘরে যথাযথভাবে সংরক্ষণ করা হয়েছে। দর্শনার্থী ও গবেষকদের জন্য এটি প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।

জানা যায়, দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার সাগরদাঁড়ি ইউনিয়ন প্রতিনিধি আব্দুর রাজ্জাক আহম্মেদ রাজুর দেয়া তথ্যের ভিত্তিতে সাগরদাঁড়ি দাশপাড়া (ঋষিপাড়া) এলাকার প্রয়াত বাসুদেব দাশের বাড়ি থেকে ঐতিহাসিক এই বড় দাটি উদ্ধার করা হয়।

সাংবাদিক রাজু জানান, ১৭ জুলাই সকালে বাসুদেব দাশের মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে গেলে স্থানীয়দের কাছ থেকে দত্ত বাড়ির পুরোনো একটি বড় দার কথা জানতে পারেন। পরে তিনি এলাকার প্রবীণ ব্যক্তি ও বাসুদেব দাশের কাকাতো ভাই অধীর দাশের সঙ্গে কথা বলেন।

অধীর দাশ জানান, তার জ্যাঠা ঠাকুর দাশ ও বাবা হরিপদ দাশ ছোটবেলা থেকেই সাগরদাঁড়ির মাইকেল মধুসূদন দত্তের উত্তরসূরি দত্ত পরিবারের বাড়িতে কাজ করতেন।

একসময় দত্ত পরিবারের সদস্যরা ভারতে চলে যাওয়ার সময় মহিষ বলির কাজে ব্যবহৃত এই বড় দাটি তাদের কাছে রেখে যান। এরপর দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে যত্নসহকারে সংরক্ষণ করা হচ্ছিল ঐতিহাসিক নিদর্শনটি।

সে সময় সাংবাদিক রাজ্জাক আহম্মেদ রাজু ঐতিহাসিক নিদর্শনটি সাগরদাঁড়ি মধুপল্লীর জাদুঘরে সংরক্ষণের প্রস্তাব দিলে স্থানীয় বাসিন্দারা এতে সম্মতি জানান।

পরে সাগরদাঁড়ি মধুপল্লীর কাস্টোডিয়ান মো. হাসানুজ্জামানের নির্দেশনায় মধুপল্লীর কম্পিউটার অপারেটর হারুন অর রশিদ ও দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের সমন্বয়ে একটি দল বাসুদেব দাশের বাড়ি থেকে বড় দাটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।

সাগরদাঁড়ি মধুপল্লীর কাস্টোডিয়ান মো. হাসানুজ্জামান বলেন, “স্থানীয় সাংবাদিক আব্দুর রাজ্জাক আহম্মেদ রাজুর দেয়া তথ্যের ভিত্তিতে আমরা দ্রুত পদক্ষেপ নিয়ে প্রাচীন এই নিদর্শনটি উদ্ধার করেছি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের সমসাময়িক সময়ের একটি ঐতিহাসিক সামগ্রি। আমাদের ইতিহাস ও ঐতিহ্যের অংশ হিসেবে এটি সংরক্ষণ করা হয়েছে।”

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

আস্থা, সততা ও দায়বদ্ধতার প্রতীক ‘বাংলা ভোর” বিশেষ স্বীকৃতি পেলেন সম্পাদক ও প্রকাশক

সস্তা প্লাস্টিকের খেলনায় শিশুদের নীরব বিষক্রিয়া

মণিরামপুরে ঢালী ব্রিকস অপসারণ ও বন্ধের দাবিতে অভিযোগ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.