Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১
  • জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল
  • শার্শা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত
  • ‘চশমা সাইদ’ হত্যা : মেছো সুমন ও রোহিত আটক
  • সাতক্ষীরায় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত ( ভিডিও সহ )
  • বাঘারপাড়া পৌরসভায় ৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা
  • সুরধুনী সংগীত নিকেতনের আয়োজনে রবীন্দ্র-নজরুল স্মরণোৎসব ( ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ৭, ২০২৬

চৌগাছায় ১৫০ লিটার স্পিরিট জব্দ : আটক ৮

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ৭, ২০২৬
Facebook Twitter WhatsApp
চৌগাছায় ১৫০ লিটার স্পিরিট জব্দ : আটক ৮
Share
Facebook Twitter LinkedIn

চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ৮ জনকে আটক করেছে পুলিশ। এ সময় ১৫০ বোতল রেক্টিফাইড স্পিরিট (মাদক) ও ১টি চাকু উদ্ধার করা হয়। বুধবার (৬ মে) দুপুরে আটক আসামিদেরকে আদালতে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের চৌগাছা-যশোর সড়কের ব্র্যাক অফিস এলাকায় অভিযান চালিয়ে একটি ভ্যান থেকে ৩ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫০ বোতল রেক্টিফাইড স্পিরিট (মাদক) উদ্ধার করা হয়। আটক আসামিরা হলেন পৌর শহরের সরদার পাড়ার নান্টু সরদার (৪০), রানা সরদার (৩২) ও সোহেল সরদার (২৬)।

এদিকে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের খড়িঞ্চাবাজার এলাকায় অভিযান চালিয়ে খড়িঞ্চা গ্রামের আলামিন হোসেন (২২), ইমন হোসেন বারেক (১৯) ও আমিনুর রহমান মেহেদীকে (১৯) আটক করে পুলিশ। তাদের কাছ থেকে একটি ভারতীয় সেভেন গিয়ার চাকু উদ্ধার করা হয়। এছাড়াও ওয়ারেন্টভুক্ত আসামি উপজেলার পাতিবিলা ইউনিয়নের পুড়াহুদা গ্রামের জাহানারা (৫৫) ও সিংহঝুলী গ্রামের মোস্তাফাজ্জামানকে (৪৫) আটক করেছে পুলিশ। বুধবার আটক আসামিদেরকে আদালতে পাঠানো হয়েছে।

চৌগাছা থানার ওসি মামুনূর রশিদ জানান, মাদক ও অস্ত্র উদ্ধারের ঘটনায় পৃথক মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১

জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.