Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নতুন বাংলাদেশ গঠনে ছাত্রসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে
  • ছাত্রদল নেতাকে লাঞ্ছিত : যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল
  • এবার গাজী নজরুল ইসলাম এমপি’র মুক্তিযোদ্ধা সনদ নিয়ে ধুম্রজাল
  • শার্শায় ধর্ষণ মামলার আসামি সাতক্ষীরা থেকে গ্রেফতার
  • নড়াইলে এসএসসিতে সর্বোচ্চ নম্বর পেয়েও মেডিকেল পড়ার স্বপ্ন অনিশ্চিত পূজার
  • মাগুরায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়ি-দোকান ভাঙচুর ও লুট
  • যশোর ইনস্টিটিউটে শিশু চিত্রাঙ্কন উৎসবের পুরস্কার বিতরণ
  • বাঘারপাড়ায় জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ছাত্রদল নেতাকে লাঞ্ছিত : যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল

adminbackupBy adminbackupAugust 17, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর শিক্ষাবোর্ড সচিব কর্তৃক ছাত্রদল নেতাকে থাপড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। আজ দুপুর সাড়ে ১২টায় সরকারি এম এম কলেজ সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

কলেজের ‘চেতনায় চিরঞ্জীব’ ভাস্কর্যের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা অভিযুক্ত সচিবের অপসারণসহ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

লাঞ্ছিত ছাত্রদল নেতা জাহিদ হাসান সেজান এমএম কলেজের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং ছাত্রদল শাখার বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক।

রোববার সকালে সার্টিফিকেটে বাবা-মায়ের নাম সংশোধনের জন্য যশোর শিক্ষা বোর্ডের সচিব আব্দুল মতিনের কক্ষে যান তিনি।

এসময় তার গলায় হেডফোন দেখে সচিব তাকে গালাগাল করেন এবং একপর্যায়ে মুখে চারটি থাপ্পড় মারেন বলে অভিযোগ করেন সেজান। তার দাবি গুরুতর কোন অপরাধ হয়ে থাকলে পুলিশে দিতে পারতেন। এ ঘটনার জন্য তিনি সচিবের পদত্যাগ দাবি করেন।

এদিকে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেয় জেলা ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি ঠুনকো বিষয়কে কেন্দ্র করে একজন শিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত করায় ক্ষোভ প্রকাশ এবং দ্রুত শিক্ষা বোর্ডের সচিবের অপসারণ দাবি করেন।

দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
adminbackup

    Related Posts

    নতুন বাংলাদেশ গঠনে ছাত্রসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে

    August 17, 2026

    এবার গাজী নজরুল ইসলাম এমপি’র মুক্তিযোদ্ধা সনদ নিয়ে ধুম্রজাল

    August 17, 2026

    শার্শায় ধর্ষণ মামলার আসামি সাতক্ষীরা থেকে গ্রেফতার

    August 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.