Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নতুন বাংলাদেশ গঠনে ছাত্রসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে
  • ছাত্রদল নেতাকে লাঞ্ছিত : যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল
  • এবার গাজী নজরুল ইসলাম এমপি’র মুক্তিযোদ্ধা সনদ নিয়ে ধুম্রজাল
  • শার্শায় ধর্ষণ মামলার আসামি সাতক্ষীরা থেকে গ্রেফতার
  • নড়াইলে এসএসসিতে সর্বোচ্চ নম্বর পেয়েও মেডিকেল পড়ার স্বপ্ন অনিশ্চিত পূজার
  • মাগুরায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়ি-দোকান ভাঙচুর ও লুট
  • যশোর ইনস্টিটিউটে শিশু চিত্রাঙ্কন উৎসবের পুরস্কার বিতরণ
  • বাঘারপাড়ায় জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাগুরায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়ি-দোকান ভাঙচুর ও লুট

adminbackupBy adminbackupAugust 17, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মাগুরা সংবাদদাতা

মাগুরার মঘী ইউনিয়নের রাজিবেরপাড়া বাজার এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ১০ থেকে ১৫টি বাড়ি-দোকানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দক্ষিণ নওয়াপাড়া ও মাঝগ্রামের লোকজনের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রথমে বিরোধের সৃষ্টি হয়। পরে বিষয়টি বিএনপির স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘাতে রূপ নেয় বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, সংঘর্ষের সময় মঘী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও দক্ষিণ নওয়াপাড়ার বাসিন্দা সোহাগ হোসেন এবং জেলা কৃষকদলের নেতা ও মাঝগ্রামের বাসিন্দা সাজ্জাদ মল্লিক আহত হন।

স্থানীয়ভাবে এ বিরোধে দুটি পক্ষের কথা বলা হচ্ছে। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন রাজিবেরপাড়ার কবির মোল্যা, আক্কাস মোল্যা ও হবিবার মোল্যা। অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন মাঝগ্রামের সাজ্জাদ মল্লিক ও মহিরুল।

স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার পর রাজিবেরপাড়ার কবির মোল্যা ও হবিবার মোল্যার নেতৃত্বে আশপাশের লোকজন নিয়ে রাজিবেরপাড়া গ্রামের কয়েকটি বাড়ি ও দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

অভিযোগ রয়েছে, মঘী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলেক বিশ্বাসের বাড়িতে হামলা চালিয়ে দুটি মোটরসাইকেল কুপিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়। পরে ঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। এছাড়া গোয়ালঘর থেকে গরু নিয়ে যাওয়ারও অভিযোগ রয়েছে।

এ ছাড়া মঘী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান ও তার ভাইদের বাড়িসহ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত অন্তত ১০ থেকে ১৫টি বাড়িতে ভাঙচুর করা হয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন।

সাহিদুল মোল্যার দোকানেও হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, দোকান থেকে একটি ফ্রিজ, টেলিভিশন ও নগদ টাকা নিয়ে যাওয়া হয়। একইভাবে হারুনের বাড়িতে ভাঙচুরের সময় গরু বিক্রির নগদ টাকা লুটের অভিযোগও করেছেন পরিবারের সদস্যরা।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষ থেকে এসব ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য ও তদন্তে ঘটনার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
adminbackup

    Related Posts

    নতুন বাংলাদেশ গঠনে ছাত্রসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে

    August 17, 2026

    ছাত্রদল নেতাকে লাঞ্ছিত : যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল

    August 17, 2026

    এবার গাজী নজরুল ইসলাম এমপি’র মুক্তিযোদ্ধা সনদ নিয়ে ধুম্রজাল

    August 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.