Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রতিবেশী গৃহবধুকে ধর্ষণচেষ্টার মামলায় পলাতক শাকিল গ্রেপ্তার
  • যশোর নগর ও সদর উপজেলা মহিলা দলের যৌথ সভা অনুষ্ঠিত
  • যশোরে ‘ভোজন’ ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টের শাখা উদ্বোধন
  • মাগুরায় শিক্ষার্থী ও কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ
  • সেতু আছে সড়ক নেই,মই বেয়ে খাল পার হচ্ছে ৫ গ্রামের মানুষ
  • জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল গুলি ও এসকাফ সিরাফ উদ্ধার
  • চৌগাছায় মাদক দ্রব্যসহ গ্রেফতার ১
  • ভৈরবের স্থবির স্রোত : ২৭৯ কোটি টাকার প্রকল্পের হিসাব কোথায়?
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ৯, ২০২৬

জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ছাড়া ন্যায় ও সুশাসনভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব নয় : আজীজুর

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ৯, ২০২৬
Facebook Twitter WhatsApp
জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ছাড়া ন্যায় ও সুশাসনভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব নয় : আজীজুর
Share
Facebook Twitter LinkedIn

শার্শা সংবাদদাতা
যশোরের শার্শায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আজীজুর রহমান বলেছেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ছাড়া ন্যায় ও সুশাসনভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব নয়। তিনি বলেন, সৎ ও যোগ্য নেতৃত্ব ছাড়া দেশ ও জাতির ভবিষ্যৎ কখনোই নিরাপদ হতে পারে না।

সোমবার বিকেলে শার্শার বাগআঁচড়া এলাকায় অনুষ্ঠিত গণমিছিল শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আজীজুর রহমান আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশের জনগণ ন্যায়বিচার ও সুশাসন থেকে বঞ্চিত। এই পরিস্থিতি থেকে উত্তরণে ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির কোনো বিকল্প নেই। জনগণ যদি ঐক্যবদ্ধ হয়, তবে ইনশাআল্লাহ একটি ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠন সম্ভব হবে।

তিনি বলেন, আমরা নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। কৃষকের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। জামায়াত ঘোষণা করেছে কৃষকরা যত ঋণ নেবে তা সুদমুক্ত হবে।

এর আগে বাগআঁচড়া হাইস্কুল মাঠ থেকে শুরু হওয়া গণমিছিলটি বাগআঁচড়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চারতলা এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে জামায়াতে ইসলামীর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সমর্থক অংশগ্রহণ করেন। সমাবেশে যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান বলেন, জনগণের আশা-আকাক্সক্ষা বাস্তবায়নে ন্যায়পরায়ণ ও আল্লাহভীরু নেতৃত্ব অপরিহার্য।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমান জাহাঙ্গীর, শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ফারুক হাসান, উপজেলা সেক্রেটারি জাহাঙ্গীর আলম, এনসিপির শার্শা উপজেলার আহবায়ক মুরাদদৌলা, কর্মপরিষদ সদস্য হাবিবুর রহমান, ফিরোজ আল মাহমুদ, বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাবিবুল্লাহ বেলালীসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে প্রতিবেশী গৃহবধুকে ধর্ষণচেষ্টার মামলায় পলাতক শাকিল গ্রেপ্তার

যশোর নগর ও সদর উপজেলা মহিলা দলের যৌথ সভা অনুষ্ঠিত

যশোরে ‘ভোজন’ ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টের শাখা উদ্বোধন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.