Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শিল্প রক্ষায় পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন
  • ইসলামী ব্যাংকে এস আলমের প্রত্যাবর্তন চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন
  • জুনে প্রভাতী ট্রেন চালু না হলে যশোর রেলস্টেশনে অবস্থান কর্মসূচি ঘোষণা
  • যশোরে জুয়ার আসরে অভিযান: আটক ৪
  • যশোরে রেড ক্রিসেন্টের ছাতা, পাখা ও পানি বিতরণ
  • কোটচাঁদপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
  • জীবননগরে গরমে স্বস্তি দিচ্ছে তালের শাস, বেড়েছে চাহিদা
  • সাতক্ষীরায় গুম সপ্তাহে নিখোঁজদের সন্ধান ও ন্যায়বিচার দাবিতে মানববন্ধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মে ২৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ২০, ২০২৫No Comments৫ Views
Facebook Twitter WhatsApp
জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের প্রবীণ রাজনীতিবিদ জেলা জাসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায় আর নেই। শুক্রবার রাত ১২ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পরলোকগমন করেন তিনি।

ছাত্রজীবনেই অশোক কুমার রায় রাজনীতির সাথে যুক্ত হন। ছিলেন অবিভক্ত ছাত্রলীগের জেলার প্রচার সম্পাদক। পরে জাসদ প্রতিষ্ঠার সময়ে যোগ দেন দলে।

ছিলেন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। শুধু রাজনীতিতেই নয়, শিল্প ও সাহিত্য চর্চায় ছিলেন তিনি নিবেদিত। তাঁর প্রস্থান যেন এক শূন্যতা তৈরি করল যশোরের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে।

পারিবাকির সূত্র জানায়, শুক্রবার রাত প্রায় ১২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে বেজপাড়ার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শনিবার বেলা সাড়ে ১১টায় বেজপাড়া সুধীর বাবুর কাঠগোলার সামনে সহকারী কমিশনার ভূমি শামীম হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করেন তাঁকে।

পরে তার কফিনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শ্রদ্ধাঞ্জলি প্রদান করে। এরপর অশোক কুমার রায়ের মরদেহ নেয়া হয় নীলগঞ্জ মহাশশ্মানে। সেখানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

ব্যক্তিজীবনে বিনয়ী এবং সবার সাথে সুসম্পর্কের জন্যে তিনি ছিলেন অনন্য। তিনি যশোর উদীচী, চাঁদের হাটসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনে যুক্ত ছিলেন।

তার মৃত্যু সংবাদে জেলা জাসদ নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে দেখতে বেজপাড়ায় তার বাসভবনে ছুটে যান।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শিল্প রক্ষায় পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন

মে ২৪, ২০২৬

ইসলামী ব্যাংকে এস আলমের প্রত্যাবর্তন চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন

মে ২৪, ২০২৬

জুনে প্রভাতী ট্রেন চালু না হলে যশোর রেলস্টেশনে অবস্থান কর্মসূচি ঘোষণা

মে ২৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.