Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক জেমস আব্দুর রহিম রানা; সহায়তার আবেদন
  • কেশবপুরে ইউএনও’র কথা বলে বিএনপির নেতার ৫০ হাজার টাকা দাবি!
  • সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবকে গণসংবর্ধনা
  • রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র : চাকরি বাণিজ্যসহ ক্ষমতার অপব্যবহারের অভিযোগ স্টোর ম্যানেজারের বিরুদ্ধে
  • মহেশপুরে বাঁওড়ের জমির গাছ কাটলেন ওয়ার্ড বিএনপি সভাপতি
  • কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ র‌্যালি ও আলোচনা
  • শার্শায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত
  • মাগুরায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে র‌্যালি ও আলোচনা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জীবননগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি

banglarbhoreBy banglarbhoreজুন ৬, ২০২৬No Comments৪ Views
Facebook Twitter WhatsApp
জীবননগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি
Share
Facebook Twitter LinkedIn

জীবননগর সংবাদদাতা :
চুয়াডাঙ্গার জীবননগরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
‘রাখিব চারপাশ পরিস্কার, গড়িব সুন্দর পরিবেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকাল ১০টায় জীবননগর উপজেলা প্রশাসন ও জীবননগর পৌরসভার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর থানার পরিদর্শক (অপারেশন) আতিয়ার রহমান, উপজেলা আইসিটি অফিসার মাহমুদুল রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, জীবননগর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি এবং জীবননগর পৌর জামায়াতের আমির ফিরোজ হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, প্রয়োজন সর্বস্তরের মানুষের সচেতনতা ও অংশগ্রহণ। বাড়ি-ঘর, আঙিনা এবং আশপাশের পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পরিস্কার পানিতে এডিস মশার লার্ভা জন্ম নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তারা আরও বলেন, ডেঙ্গুমুক্ত জীবননগর গড়ে তুলতে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, সচেতনতামূলক কার্যক্রম এবং জনসম্পৃক্ত উদ্যোগ অব্যাহত রাখা হবে।

আয়োজকরা জানান, জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধে উপজেলা প্রশাসন ও পৌরসভা ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনা করবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক জেমস আব্দুর রহিম রানা; সহায়তার আবেদন

জুন ৬, ২০২৬

কেশবপুরে ইউএনও’র কথা বলে বিএনপির নেতার ৫০ হাজার টাকা দাবি!

জুন ৬, ২০২৬

সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবকে গণসংবর্ধনা

জুন ৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.