Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে নাশকতা মামলায় আটক ৩
  • যশোরের গৃহবধূর অশালীন ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ
  • যশোর স্টেশনে পুলিশি তল্লাশি
  • সরকার স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সঙ্গে কাজ করছে : যশোরে পরিবেশ প্রতিমন্ত্রী ফরিদুল হক
  • অভয়নগরে বাহারুল হত্যা মামলার আসামি গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার
  • সার, ডিজেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান
  • যশোরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
  • লোহাগড়ায় আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 22
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জীবননগরে পেয়ারা গাছের সাথে শত্রুতা!

banglarbhoreBy banglarbhoreNovember 2, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

জীবননগর সংবাদদাতা
চুয়াডাঙ্গার জীবননগরে শত্রুতার জেরে কৃষক জালালের প্রায় ৩০০টি ফলন্ত পেয়ারা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে করে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে ওই কৃষকের।

শনিবার দিনগত রাতে উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামের মাঠে ঘটনাটি ঘটেছে ।

স্থানীয় সূত্রে জানা যায়, হরিহরনগর গ্রামের জালাল উদ্দিন (৪৮) নিজের ২৫ কাঠা জমিতে দুই বছর আগে পেয়ারা চারা রোপণ করেন। বর্তমানে প্রতিটি পেয়ারা গাছে ব্যাপক পরিমাণে ফল ধরেছে। কয়েক সপ্তাহ পর পেয়ারা বিক্রি শুরু হবে কিন্তু রাতের আধারে অজ্ঞাত দুর্বৃত্তরা বাগানের সমস্ত গাছ কেটে রেখে যায়।

ক্ষতিগ্রস্ত কৃষক জালাল উদ্দিন জানান, প্রায় তিন লাখ টাকা খরচ করে আমি এই পেয়ারা বাগান তৈরি করেছিলাম। নিজের সন্তানের মত লালন পালন করেছি। গাছে প্রচুর পরিমাণে ফল ধরায় আমি এ বছর লাভের আশা করছিলাম। মাত্র কয়েক সপ্তাহ পর ফল বিক্রি শুরু হবে। কিন্তু আজ রোববার সকালে এসে দেখি প্রতিটি ফলন্ত পেয়ারা গাছ কেটে ফেলা হয়েছে। কৃষি কাজের মধ্য দিয়ে যে আয় হয় তাতে আমার সংসার এবং সন্তানের পড়াশোনার খরচ চলে। কিন্তু আজ আমার সব শেষ করে দিল।

তিনি আরো বলেন, আমার এই ২৫ কাঠা জমি নিয়ে হরিহরনগর গ্রামের সামাদের পুত্র আলমগীরের (২৫) সাথে ঝামেলা চলছিল। ধারণা করছি সেই আমার এই ক্ষতি করছে।

কৃষক জালালের পুত্র আকিব হোসেন জানান, জমি সংক্রান্ত জের ধরে আলমগীর বেশ কয়েকবার আমাকে মেরেছে এমনকি আমার গলায় ছুরি ধরেও প্রাণে মেরে ফেলতে গিয়েছিল। এছাড়াও সে প্রায় আমাদেরকে জমির গাছ কেটে ফেলার হুমকি দিত। মাদকসেবী ও ক্ষমতাবান হওয়ায় আমরা ভয়ে কিছু বলতে পারিনি।

জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, “বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”

জীবননগর পেয়ারা গাছ শত্রুতা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে নাশকতা মামলায় আটক ৩

    September 21, 2026

    যশোরের গৃহবধূর অশালীন ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ

    September 21, 2026

    যশোর স্টেশনে পুলিশি তল্লাশি

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.