Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন
  • সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত
  • ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল
  • স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যশোরে বিএনপির বিজয় মিছিল

banglarbhoreBy banglarbhoreAugust 5, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যশোরে পৃথক বিজয় মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। মঙ্গলবার বেলা ১২ টার দিকে টাউন হল ময়দানে বিএনপি সমাবেশ করে। সমাবেশে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে জেলার তৃণমূলের নেতাকর্মীদের ব্যাপক সমাগম ঘটে। লাল সবুজের জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে মিছিলের স্লোগানে প্রকম্পিত হয় রাজপথ।

বিজয়ের এক বছর পূর্তির উৎসবে দলটির নেতাকর্মীদের এ সমাগমকে নিজেদের শক্তির মহড়া মনে করছেন নেতাকর্মীরা। সমাবেশ থেকে বিএনপি নেতৃবৃন্দ গণঅভ্যুত্থানের বিজয় অক্ষুণ্ন রাখতে দ্রুত নির্বাচনের দাবি জানান।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দিনব্যাপি কর্মসূচির অংশ হিসেবে যশোরে পৃথক কর্মসূচি পালন করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় যশোর শহরের টাউন হল ময়দানে বিজয় সমাবেশ করে বিএনপি। এর আগে সকাল থেকে বিভিন্ন যানবাহনে চড়ে নেতাকর্মীরা শহরে জড়ো হন। এরপর পৃথক পৃথক মিছিল নিয়ে টাউন হল ময়দানে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে।

সদর ও নগর বিএনপির আয়োজনে এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। প্রধান বক্তা ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। সমাবেশ শেষে দলীয় শীর্ষ নেতা, জুলাই আন্দোলনে নিহত ও গত ১৬ বছরে গুম হত্যার শিকার হওয়া নেতাকর্মীদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে বিজয় মিছিল বের হয়।

বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে বিজয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পালবাড়ি ভাস্কর্য মোড়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সেখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেন, ‘আমাদের চূড়ান্ত বিজয় এখনো বাকি রয়েছে। যে গণতন্ত্রের জন্য দীর্ঘ ১৬ বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। হাজার হাজার নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে; সেই গণতন্ত্র পুরোপুরি আসতে একটি অবাধ সুষ্ঠু ভোটের দরকার।

ভোটের মাধ্যমে সরকার গঠনের মধ্যে দিয়ে দেশে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে। ১৭ বছর যেমনি বিএনপির নেতাকর্মীরা রাজপথে থেকেছে।

লড়াই করেছে। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না করা পর্যন্ত এই লড়াই চলবে, চালাবে।’ নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুকের সভাপতিত্বে জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমাস ইণ্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খানসহ দলটির জেলার সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের

    October 9, 2026

    বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা

    October 9, 2026

    ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.