Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • স্বামী ও শশুরবাড়ির সদস্যদের বিচার চেয়ে যশোরে গৃহবধূর সংবাদ সম্মেলন
  • যবিপ্রবির অভিযুক্ত শিক্ষককে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত
  • ঝিকরগাছায় ১৫ ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে ১৪ টিই অবৈধ
  • মশিয়াহাটী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিদায় সংবর্ধনা
  • কেশবপুরে শিক্ষকের গায়ে হাত প্রধান শিক্ষকের ছেলের, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা
  • রামপালে বাল্যবিয়ের কুফল ও নারী শিক্ষার গুরুত্ব বিষয়ক সচেতনতা সভা
  • বেনাপোলে যুবদল নেতা ইমদার বৃক্ষরোপণ
  • জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মে ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিকরগাছায় ১৫ ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে ১৪ টিই অবৈধ

banglarbhoreBy banglarbhoreমে ১৪, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
ঝিকরগাছায় ১৫ ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে ১৪ টিই অবৈধ
Share
Facebook Twitter LinkedIn

আনজুমান আরা, ঝিকরগাছা
যশোরের ঝিকরগাছা উপজেলার ১৫টি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে মোহাম্মদ আলী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার বাদে ১৪ টিই অবৈধ।

এমনই ভয়াবহ তথ্য উঠে আসে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায়। এতে অসন্তোষ প্রকাশ করেন স্থানীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদসহ উপস্থিত কমিটির সদস্যবৃন্দ।

দীর্ঘদিন এ সকল ডায়গনস্টিক সেন্টারের মালিকগণ তাদের লাইসেন্স নবায়ন না করায় গত ১ বছরে প্রায় ৬ জন রোগী মারা যাওয়ার অভিযোগ রয়েছে।

তথ্যানুসন্ধানে জানা গেছে, নবায়নের মেয়াদ শেষ হওয়া ঝিকরগাছা উপজেলার ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো, ২০২৪ সালে হাসপাতাল রোডে অবস্থিত জামাল উদ্দিন পরিচালিত জননী প্যাথলজি এন্ড ডায়াগনস্টিক সেন্টার।

২০২৩ সালে হাসপাতাল রোডে অবস্থিত সোনিয়া আক্তার চৌধুরী পরিচালিত এসএস ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিকের মেয়াদ শেষ হয়েছে।

২০২৪ সালে সরকারি কলেজ রোডে অবস্থিত দাউদ হোসেস পরিচালিত ফাতেমা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মেয়াদ শেষ হয়েছে। ২০২৪ সালে আলম উদ্দীন পরিচালিত ঝিকরগাছা প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মেয়াদ শেষ হয়েছে।

২০২৫ সালে হাবিবুর রহমান ও একরামুল হক পরিচালিত এসকে ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মেয়াদ শেষ হয়েছে। ২০২১ সালে মাজেদা বেগম পরিচালিত মাজেদা ডায়াগনস্টিক সেন্টারের মেয়াদ শেষ হয়েছে। ২০২২ সালে রেবেকা খাতুন পরিচালিত কপোতাক্ষ প্যাথলজির মেয়াদ শেষ হয়েছে।

২০২৪ সালে একরামুল হক পরিচালিত পূর্বাশা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মেয়াদ শেষ হয়েছে।

২০২৪ সালে বাঁকড়া এলাকার ইবাদুল ইসলাম পরিচালিত একতা মেডিকেল সার্ভিসের মেয়াদ শেষ হয়েছে।

২০২৩ সালে শেষ হয়েছে বীরেন কুমার কুন্ডুর পরিচালিত বি কে ডায়াগনস্টিক সেন্টারের মেয়াদ। ২০২৪ সালে নিলুফা ইয়াসমিন পরিচালিত বাঁকড়া মেডিকেল সার্ভিসের মেয়াদ শেষ হয়েছে।

২০২২ সালে ছুটিপুর এলাকার মুস্তাফিজুর রহমান পরিচালিত সীমান্ত ডায়াগনস্টিক সেন্টারের মেয়াদ শেষ হয়েছে।

ঝিকরগাছা পৌর সদরে অবস্থিত নাজমুল হকের মালিকানায় ইসলামিয়া হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম ৫ মাস অতিবাহিত হলেও এর কোন লাইসেন্স করা হয়নি বলে জানা গেছে।

এদিকে, বিগত এক বছরে এসব ক্লিনিকে চিকিৎসা নিতে গিয়ে ৬ জনেরও বেশি প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে বুধবার একবার দুপুরে নিম্নবর্ণিত কর্মকর্তারা জানিয়েছেন-
ঝিকরগাছা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল মতিন জানান, আমরা সংশ্লিষ্ট ডায়াগনস্টিক সেন্টারগুলোকে দ্রুত নবয়ানের কাজ সম্পন্নের জন্য নির্দেশনা দিয়েছি।

ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল রশিদ জানান, এদের বিরুদ্ধে আমরা আইনগত কোন ব্যবস্থা নিতে পারি না। তবে উপজেলা প্রশাসনকে এক সপ্তাহ আগে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদ জানান, উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ১ মাসের সময় দেয়া হয়েছে। এরপরে আমরা অভিযানে নামবো।

যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা জানান, আমরা এ মাসেই এ সকল ডায়াগনস্টিক সেন্টারকে জানিয়ে দিয়েছি ১ মাসের মধ্যে লাইসেন্স নবায়ন করতে। এতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

স্বামী ও শশুরবাড়ির সদস্যদের বিচার চেয়ে যশোরে গৃহবধূর সংবাদ সম্মেলন

মে ১৪, ২০২৬

যবিপ্রবির অভিযুক্ত শিক্ষককে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত

মে ১৪, ২০২৬

মশিয়াহাটী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিদায় সংবর্ধনা

মে ১৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.