Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ৪৩ চেকপোস্টে পুলিশের অভিযান
  • যশোরে বাড়ছে সামাজিক সহিংসতা
  • প্রায় ১৫ হাজার পুকুরের অস্তিত্ব বিলিন
  • যশোর মহিলা পরিষদের উদ্যোগে ‘নারীর অধিকার মানবাধিকার’ বিষয়ে মতবিনিময়
  • যশোর বিএনপির সাবেক সভাপতি নয়নের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • যশোরে ডা. হাসিনার অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ
  • চৌগাছায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
  • জুবায়ের তানভীর সিদ্দিকীর চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 28
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিনাইদহে কোটাবিরোধীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত 

banglarbhoreBy banglarbhoreJuly 16, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঝিনাইদহ সংবাদদাতা

ঝিনাইদহে কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের ওয়াজির আলী স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

অহতরা হলেন- সরকারি কেসি কলেজের শিক্ষার্থী শারমীন সুলতানা, আল-মামুন, সাদিয়া জেরিন, নুসরাত জাহান সাথি, সাজ্জাদ হুসাইন, হিরক হোসেন, সিটি কলেজের শিক্ষার্থী রিহান হোসেন, রিমি খাতুন, শৈলকুপা ডিগ্রি কলেজের শিক্ষার্থী মানিক হোসেন, বাঙলা কলেজের মাহিন হোসেন ও কোটচাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী শিখন খান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহরের পায়র চশমযর এলাকা থেকে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব হোসেন ও সাধারণ সম্পাদক আল-ইমরানের নেতৃত্বে একটি দল দেশীয় অস্ত্র-শস্ত্রসহ মিছিল নিয়ে ওয়াজির আলী স্কুলের সামনে যায়।
পরে স্কুল মাঠের মধ্যে থাকা কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় তারা। ঘটনার কিছু সময় পর পুলিশ এলেও ঘটনাস্থল থেকে মিছিল নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা চলে যান।

হামলার শিকার আহত শিক্ষাথী শারমীন সুলতানা বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলনের জন্য ওযাজির আলী স্কুল মাঠে প্রস্তুতি নিচ্ছিলাম। সে সময় অর্তকিতভাবে ছাত্রলীগের ক্যাডাররা অস্ত্র-শস্ত্র আমাদের ওপর হামলা চালায়।
এতে আমাদের অনেক সহযোদ্ধা আহত হয়েছেন। আমরা এর বিচার চাই।

এ অভিযোগের বিষয়ে জানতে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব হোসেনের ব্যক্তিগত মোবাইলে একাধিক বার কল দিলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে ঝিনাইদহের পুলিশ সুপার আজিম-উল-আহসান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
যেকোনো ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে শহরজুড়ে পুলিশের জোরালো উপিস্থিতি রয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে ৪৩ চেকপোস্টে পুলিশের অভিযান

    September 28, 2026

    যশোরে বাড়ছে সামাজিক সহিংসতা

    September 28, 2026

    প্রায় ১৫ হাজার পুকুরের অস্তিত্ব বিলিন

    September 28, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.