Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে শ্লীলতাহানির অভিযোগে যুবক আটক
  • শার্শায় ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • যশোরে তিন গুণীকে সম্মাননা নতুন বইয়ের মোড়ক উন্মোচন
  • গবেষণা ও উদ্ভাবনই টেকসই উন্নয়নের চাবিকাঠি : যবিপ্রবি উপাচার্য
  • টাউন হল ময়দানে ‘হলিডে মার্কেট’ উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা মিছিল
  • পাইকগাছায় প্রীতি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • পাঁচ ডিলারে জিম্মি যশোরের এলপিজি গ্যাসের বাজার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মে ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

টাউন হল ময়দানে ‘হলিডে মার্কেট’ উদ্বোধন

banglarbhoreBy banglarbhoreমে ১৫, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
টাউন হল ময়দানে ‘হলিডে মার্কেট’ উদ্বোধন
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
মানব পাচারের শিকার সার্ভাইভারদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে হলিডে মার্কেট চালু হয়েছে যশোর টাউন হল ময়দানে। প্রতি শ্রক্রবার ছুটির দিনে বিকেল ৩টা থেকে মাঠের দক্ষিণপাশে এই মার্কেট শুরু হবে। চলবে সূর্যাস্ত পর্যন্ত।

শুক্রবার বিকেলে যশোর ইনস্টিটিউটের সাবেক সাধারণ সম্পাদক এবং যশোর জেনারেল হাসপাতালের সাবেক তত্বাবধায়ক ডাক্তার আবুল কালাম আজাদ লিটু প্রধান অতিথি হিসেবে মার্কেটটির উদ্বোধন করেন।
রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লেখক শওকত শাহী, দেলোয়ার হোসেন, উইনরক ইন্টারন্যাশনালের সুপ্তি দিপ্রা এবং রাইটস যশোরের পরিচালক (কর্মসূচি) প্রদীপ দত্ত ও উপ-পরিচালক এস এম আজহারুল ইসলাম।

প্রসঙ্গত, রাইটস যশোর পরিচালিত মানব পাচার বিরোধী কার্যক্রমে বিদেশ থেকে ফিরে আসা সার্ভাইভারদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এর অংশ হিসেবে সংস্থা পরিচালিত ‘আশ্বাস’ প্রকল্প থেকে সার্ভাইভারদেরকে আয়বর্ধক নানা কাজের প্রশিক্ষণের পাশাপাশি আর্থিক সহায়তাও প্রদান করা হয়।

এসব সার্ভাইভাররা বাজার থেকে নানা পণ্য কিনে বিক্রির পাশাপাশি নিজেরাও কিছু পণ্য উৎপাদন করে বিক্রি করে থাকেন। সেসব পণ্যের সম্ভার নিয়ে প্রতি শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত যশোর টাউন হল ময়দানের দক্ষিণপাশে হলিডে মার্কেট পরিচালিত হবে। এজন্য যশোর ইনস্টিটিউটের বিগত কমিটির কাছ থেকে অনুমতিও গ্রহণ করেছে রাইটস যশোর।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে শ্লীলতাহানির অভিযোগে যুবক আটক

মে ১৫, ২০২৬

শার্শায় ধর্ষণের অভিযোগে যুবক আটক

মে ১৫, ২০২৬

যশোরে তিন গুণীকে সম্মাননা নতুন বইয়ের মোড়ক উন্মোচন

মে ১৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.