Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে সুরধুনী সংগীত নিকেতনের বর্ষার গান অনুষ্ঠিত
  • ‘আনন্দ বাড়ি’ আয়োজিত চিত্র প্রদর্শী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • ৬২০ শিশু-কিশোরের রঙ-তুলিতে শিল্পীর প্রতি শ্রদ্ধা
  • প্রেসক্লাব যশোরের বিশেষ সাধারণ সভা অ্যাডহক কমিটি, নতুন সদস্য প্রদানসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত
  • এপেক্স ক্লাব অব যশোরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • বেনাপোলে ২টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার
  • যশোরে অনলাইন প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার, উদ্ধার নগদ টাকা ও মালামাল
  • বাংলাদেশ ছাত্রমৈত্রীর যশোর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, August 8
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ডা. শহিদুল আলমকে মনোনয়ন না দেয়ায় নলতায় হরতাল-অবরোধ

banglarbhoreBy banglarbhoreNovember 5, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কালিগঞ্জ সংবাদদাতা
সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গরীবের ডাক্তার নামে খ্যাত শহিদুল আলমকে দলীয় মনোনয়ন না দেয়ায় হরতাল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা।

মঙ্গলবার সকাল থেকে নলতা কালীবাড়ি ও পার্শ্ববর্তী এলকায় এসব কর্মসূচি পালন করেন তারা। এ সব কর্মসূচিতে সাধারণ জনগণের পাশাপাশি অনেক নারীকেও অংশগ্রহণ করতে দেখা যায়।

মঙ্গলবার বিকেলে কালিগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন ডা. শহিদুল আলমের সমর্থকরা।

কর্মসূচি চলাকালে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বন্ধ রয়েছে ওই এলাকার সব ব্যবসা প্রতিষ্ঠান। বিক্ষুব্ধ নেতাকর্মীরা সাতক্ষীরা-৩ আসনে কাজী আলাউদ্দীনের মনোনয়ন প্রদানের সিদ্ধান্ত বাতিল করে গণমানুষের নেতা ডা. শহিদুল আলমকে মনোনয়ন প্রদানের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রার্থী পরিবর্তন করে জনগণের আকাক্সক্ষা পূরণের উদ্যোগ না নিলে বিএনপি সাতক্ষীরা-৩ আসনে নিশ্চিত পরাজিত হবে বলে মন্তব্য করেছেন আন্দোলনকারী নেতাকর্মীরা।

এর আগে সোমবার (৩ নভেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় প্রার্থীদের নাম ঘোষণার পরপরই সাতক্ষীরা-৩ আসনে ডা. শহিদুল আলমকে মনোনয়ন বঞ্চিত করার অভিযোগে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

অবরোধ ডা.শহিদুল আলম নলতা বিএনপি মনোনয়ন হরতাল
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

যশোরে সুরধুনী সংগীত নিকেতনের বর্ষার গান অনুষ্ঠিত

August 8, 2026

‘আনন্দ বাড়ি’ আয়োজিত চিত্র প্রদর্শী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

August 8, 2026

৬২০ শিশু-কিশোরের রঙ-তুলিতে শিল্পীর প্রতি শ্রদ্ধা

August 8, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.