Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অক্সফোর্ড স্কুলে ক্লাস পার্টি উদযাপিত
  • যশোরে ডিআইজির বিশেষ কল্যাণ সভা ও মতবিনিময়
  • যশোরে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
  • ডুমুরিয়ার ক্লিনিকগুলোতে মানহীন রিপোর্ট-চিকিৎসা : ঝুঁকিতে রোগীরা
  • লোহাগড়ায় স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা জখম
  • প্রতাপনগর শিশু ফোরামের উদ্যোগে ঝুঁকিপূর্ণ সাইক্লোন শেল্টার পরিদর্শন
  • যাত্রা শুরু এমএম কলেজে দর্শন ক্লাবের
  • সাতক্ষীরায় ফ্রান্স-৪৫ আগাম জাতের ফুলকপির মাঠ দিবস
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, November 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ডুমুরিয়ার ক্লিনিকগুলোতে মানহীন রিপোর্ট-চিকিৎসা : ঝুঁকিতে রোগীরা

banglarbhoreBy banglarbhoreNovember 17, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সুমন ব্রহ্ম, ডুমুরিয়া

খুলনার ডুমুরিয়া উপজেলায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। এসব প্রতিষ্ঠানের কয়েকটির বিরুদ্ধে মানহীন ও ভুল চিকিৎসা, পরীক্ষার রিপোর্টে অসংগতি, চিকিৎসক এবং প্রশিক্ষিত নার্স ছাড়াই রোগী সেবা দেয়ার গুরুতর অভিযোগ উঠেছে। পর্যাপ্ত চিকিৎসক ও জনবল না থাকায় বিশেষ করে রাতের বেলায় রোগীর নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। অনুমোদন ও নবায়নের বিষয়ে স্পষ্ট তথ্য না থাকায় স্বাস্থ্যসেবা খাতের তদারকি নিয়েও প্রশ্ন উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা ৪০টি। চলতি বছরে এসব প্রতিষ্ঠানের একটিরও নবায়ন হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এমনকি সব প্রতিষ্ঠানের বৈধ অনুমোদন রয়েছে কি না, তা নিয়েও সংশ্লিষ্ট দপ্তর থেকে স্পষ্ট তথ্য মেলেনি। তবে সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন কোন ক্লিনিকেরই চলতি বছর নবায়ন হয়নি।

স্বাস্থ্যসেবার প্রচলিত নিয়ম অনুযায়ী, নির্ধারিত সংখ্যক শয্যার বিপরীতে নিবন্ধিত চিকিৎসক ও প্রশিক্ষিত নার্স থাকার কথা। কিন্তু সরেজমিনে কয়েকটি ক্লিনিক পরিদর্শনে ২৪ ঘণ্টার জন্য দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের উপস্থিতি পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে, অনেক ক্ষেত্রে অস্ত্রোপচার বা সিজারিয়ান অপারেশনের পর চিকিৎসক চলে যান। রাতে রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে পল্লিচিকিৎসকদের দিয়ে চিকিৎসা দেয়ার ঘটনাও ঘটছে। কোনো কোনো প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সংখ্যক ডিপ্লোমা নার্সও নেই বলে অভিযোগ পাওয়া গেছে।

সম্প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছাকাছি অবস্থিত ফাতেমা ক্লিনিকের একটি এক্স-রে রিপোর্ট নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। সড়ক দুর্ঘটনায় আহত সঞ্জিত মণ্ডলের বাম হাত ও বুকের হাড়ে আঘাতের বিষয়টি নিয়ে ওই ক্লিনিকের দেয়া রিপোর্টে অসংগতি রয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

সঞ্জিত মণ্ডলের অভিযোগ, ফাতেমা ক্লিনিক থেকে এক্স-রে করানোর পর রিপোর্টে কোনো হাড় ভাঙেনি বা স্বাভাবিক (নরমাল) বলে উল্লেখ করা হয়। পরে একই এক্স-রে প্লেট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক পলাশ কুমার মণ্ডলকে দেখালে তিনি হাড়ের একাধিক স্থানে ভাঙার বিষয়টি জানান এবং প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দেন। এতে প্রথম রিপোর্টের যথার্থতা নিয়ে তার সন্দেহ তৈরি হয়। এ বিষয়ে ক্লিনিক কর্তৃপক্ষের কাছে জানতে গেলে দুর্ব্যবহারের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

প্রতিবেদকের পক্ষ থেকে রিপোর্টে উল্লিখিত ঢাকা বারডেম হাসপাতালের রেডিওলজি বিভাগের চিকিৎসক সুমি দত্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান। পরে যোগাযোগের জন্য একটি ব্যক্তিগত নম্বর দিলেও ওই নম্বরে ফোন করে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান বলেন, বেসরকারি ক্লিনিকগুলো সিভিল সার্জন কার্যালয়ের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। এ ক্ষেত্রে তার দপ্তরের করণীয় সীমিত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার বলেন, বিষয়টি তিনি জানতে পেরেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

অন্যদিকে সিভিল সার্জন ডা. মো. মনিরুজ্জামান বলেন, কোনো রোগীর রিপোর্টে গরমিলের বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তবে শুধু সিভিল সার্জন কার্যালয় নয়, সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদেরও এ বিষয়ে দায়িত্ব রয়েছে।

স্বাস্থ্যসেবা নিতে এসে যেন মানুষ আরও বড় বিপদের মুখে না পড়েন, সে জন্য ডুমুরিয়ার বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর অনুমোদন, নবায়ন, চিকিৎসক-নার্সের উপস্থিতি এবং পরীক্ষার রিপোর্টের মান যাচাই করে জরুরি ভিত্তিতে কার্যকর তদারকি প্রয়োজন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার পাশাপাশি অননুমোদিত প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ জরুরি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    অক্সফোর্ড স্কুলে ক্লাস পার্টি উদযাপিত

    November 17, 2026

    যশোরে ডিআইজির বিশেষ কল্যাণ সভা ও মতবিনিময়

    November 17, 2026

    যশোরে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ

    November 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.