Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ডুমুরিয়ার ক্লিনিকগুলোতে মানহীন রিপোর্ট-চিকিৎসা : ঝুঁকিতে রোগীরা
  • লোহাগড়ায় স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা জখম
  • প্রতাপনগর শিশু ফোরামের উদ্যোগে ঝুঁকিপূর্ণ সাইক্লোন শেল্টার পরিদর্শন
  • যাত্রা শুরু এমএম কলেজে দর্শন ক্লাবের
  • সাতক্ষীরায় ফ্রান্স-৪৫ আগাম জাতের ফুলকপির মাঠ দিবস
  • যশোরে ককটেল বিস্ফোরণ মামলায় চলাফেরায় অক্ষম ব্যক্তিকে আসামি করার অভিযোগ
  • ভৈরব পরিস্কার : এবার ডা. ঊষার পাশে ছাত্রদল
  • ছয় দিবসকে ঘিরে ২৫০ কোটি টাকার ফুল বিক্রির টার্গেট
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, November 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

লোহাগড়ায় স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা জখম

banglarbhoreBy banglarbhoreNovember 17, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

লোহাগড়া সংবাদদাতা

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এবং নড়াইল জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম পলাশকে (৪৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার লক্ষ্মীপাশা টেলিফোন এক্সচেঞ্জ অফিসের সামনে পৌঁছালে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম পলাশ পৌরসভার গোপীনাথপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে লক্ষ্মীপাশা মারকাজুল মসজিদের দিকে যাচ্ছিলেন পলাশ। পথে লক্ষ্মীপাশা টেলিফোন এক্সচেঞ্জ অফিসের সামনে পৌঁছালে ৪/৫ জনের একদল দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন জড়িতদের আটকের চেষ্টা চলছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ডুমুরিয়ার ক্লিনিকগুলোতে মানহীন রিপোর্ট-চিকিৎসা : ঝুঁকিতে রোগীরা

    November 17, 2026

    প্রতাপনগর শিশু ফোরামের উদ্যোগে ঝুঁকিপূর্ণ সাইক্লোন শেল্টার পরিদর্শন

    November 17, 2026

    যাত্রা শুরু এমএম কলেজে দর্শন ক্লাবের

    November 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.