বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের পর এবার ডা. সাদিয়া মনোয়ারা ঊষার নেতৃত্বে চলমান ভৈরব নদের কচুরিপানা পরিস্কার কার্যক্রমে অংশ নিয়েছে জেলা ছাত্রদল।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নিদের্শনায় মঙ্গলবার সংগঠনের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি এবং সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এই কার্যক্রমে অংশ নেন।
এ সময় যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি বলেন, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশে ডা. ঊষার এই কাজে উৎসাহ যোগাতে পরিস্কার কার্যক্রমে অংশ নিয়েছি। আমাদের বোন ঊষার এই মহতি কার্যক্রমে জেলা ছাত্রদলের অংশগ্রহণ অব্যাহত থাকবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত ওমর ফারুক তারেক, বর্তমান যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম টিপু, আলমগীর হোসেন লিটন প্রমুখ।
