বাংলার ভোর প্রতিবেদক :
যশোর শহরের খড়কি হাজামগাড়া এলাকায় খড়ের গাদা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ ককটেলটি উদ্ধার করে। এ সময় পুলিশের উপপরিদর্শক (এসআই) জুয়েল হোসেন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. বদরুজ্জামান মোল্লা গণমাধ্যমকে জানান, শহরের খড়কি হাজামগাড়া এলাকায় একটি খড়ের গাদার পাশে সন্দেহজনক বস্তু দেখতে পান স্থানীয় এক নারী। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ককটেলটি উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, এর আগেও ওই এলাকায় একাধিকবার পরিত্যক্ত অবস্থায় ককটেল উদ্ধার করা হয়েছে।
