Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন
  • সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত
  • ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল
  • স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে : তৃপ্তি

banglarbhoreBy banglarbhoreOctober 23, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বেনাপোল সংবাদদাতা
বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ অচিরেই ঘুরে দাঁড়াবে। তারেক রহমান খুব তাড়াতাড়ি দেশে ফিরবেন। আমরা ধানের শীষের প্রতীক নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। আমরা তাকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। তিনি বলেন, একটি মৌলবাদী গোষ্ঠী দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা ছদ্মবেশে ধর্মের অপব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।

বৃহস্পতিবার বেনাপোলের বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত উঠোন বৈঠকে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ৩১ দফা কর্মসূচির মাধ্যমে তারেক রহমান বাংলাদেশের প্রতিটি মানুষের জীবনমান উন্নয়নের একটি পূর্ণাঙ্গ রূপরেখা দিয়েছেন। সেখানে যুবকদের কর্মসংস্থান, বেকার ভাতা, বৃদ্ধ ও বিধবাদের জন্য ভাতা, নারীদের বিনামূল্যে শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগসহ সার্বিক কল্যাণমূলক পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে।

ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেব আলী মাস্টারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম বাবু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ইমদা, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাফা খান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, যুবদলের যুগ্ম আহবায়ক মুনতাসিম আজিম সাগর, মৎসজীবী দলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি প্রমুখ।

উঠান বৈঠক শেষে মফিকুল হাসান তৃপ্তি বাহাদুরপুর ইউনিয়নের শাখারীপোতা বাজারে অপর এক উঠান বৈঠকে অংশ নেন তিনি। এর আগে তিনি ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সাহেব আলী খাঁর কবর জিয়ারত করেন।

তারেক রহমান তৃপ্তি নেতৃত্ব বাংলাদেশ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের

    October 9, 2026

    বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা

    October 9, 2026

    ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.