Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এক সঙ্গে ঘরে ঘুমিয়ে ছিলেন দুই বোন ট্রাক চাপায় নিহত ১
  • যশোরে প্রাইভেট কারে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ থানায় মামলা
  • যশোরের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের দানবাক্স ভেঙে চুরি
  • ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৫০জন নারী-পুরুষ
  • শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
  • অশ্লীল ছবি ছড়ানো ও চাঁদা দাবির অভিযোগে আদালতে নারীর বিরুদ্ধে মামলা
  • যশোরে ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • যশোরে ৩০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুলাই ৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ১৮, ২০২৫

তালায় আমবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ১৮, ২০২৫
Facebook Twitter WhatsApp
তালায় আমবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার
Share
Facebook Twitter LinkedIn

তালা সংবাদদাতা
তালা উপজেলায় হরিচন্দ্রকাটি আমবাগান থেকে আলাউদ্দিন শেখ (৪৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। তিনি খলিলনগর হরিচন্দ্রকাটি গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তালার খলিলনগর ইউনিয়নের হরিচন্দ্রকাটি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, আমবাগানের একটি আমগাছের নিচে পড়ে থাকতে দেখা যায় আলাউদ্দিনের মরদেহ। ঘটনাস্থল থেকে একটি ব্যাগ, একটি লাঠি, একটি গামছা ও এক জোড়া জুতা উদ্ধার করা হয়। পাশাপাশি মরদেহের গলায় দাগের চিহ্ন পাওয়া গেছে, যা মৃত্যুর ঘটনাকে রহস্যজনক করে তুলেছে।

আরও পড়ুন .. ..

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ : যশোরে আরো ১৫ আ.লীগের নেতাকর্মী আটক, তিনদিনে ৫২

নিহতের স্ত্রী ইসমতারা জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। বৃহস্পতিবার ভোরে তিনি বাড়ি থেকে বের হন। পরে সকালে ছাগল চরাতে গিয়ে গফুর মোল্লা নামের এক ব্যক্তি আমবাগানে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন।

হরিচন্দ্রকাটি গ্রামের বাসিন্দা আবু বক্কর মোড়ল বলেন, আলাউদ্দিন গত কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় এলাকায় ঘোরাফেরা করতেন। তার হাতে সবসময় একটি লাঠি ও একটি ব্যাগ থাকত। তিনি বিভিন্ন সময় মানুষের ছোটখাটো কাজে সহযোগিতা করতেন এবং পাঁচ টাকার বেশি পারিশ্রমিক নিতেন না। তবে গলায় দাগের চিহ্ন থাকায় মৃত্যুর বিষয়টি সন্দেহজনক বলেই মনে হচ্ছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম হাওলাদার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

উদ্ধার তালা মরদেহ যুবক
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

এক সঙ্গে ঘরে ঘুমিয়ে ছিলেন দুই বোন ট্রাক চাপায় নিহত ১

যশোরে প্রাইভেট কারে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ থানায় মামলা

যশোরের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের দানবাক্স ভেঙে চুরি

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.