Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর আদ্-দীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে স্বজনদের বিক্ষোভ
  • বাজেট নিয়ে যা বললেন যশোরের রাজনীতিকরা
  • নতুন বাজেট : যেসব পণ্যের দাম বাড়বে ও কমবে
  • অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজ হারিয়ে বাংলাদেশের ইতিহাস
  • যশোরে বাজেটকে স্বাগত জানিয়ে মিছিল
  • যশোর শিক্ষা বোর্ডে যোগ দিলেন নতুন চেয়ারম্যান
  • যশোরে প্রবাসীর হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রায় ৭ লাখ টাকা প্রতারণা, আটক ২
  • অভয়নগরে ড্রেজিং কাজের সময় ক্রেনের আঘাতে শ্রমিক নিহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম নভেম্বর ৯, ২০২৪

দুই দিনব্যাপি পঞ্চকবির গানের আসর সমাপ্ত

banglarbhoreBy banglarbhoreNo Commentsনভেম্বর ৯, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
সুরের মূর্ছনায় সঙ্গীত পিপাসুর হৃদয়ে রাঙিয়ে শেষ হয়েছে যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুই দিনব্যাপি পঞ্চকবির গানের আসর। শনিবার সন্ধ্যায় ভিন্ন আঙ্গিকের এ অনুষ্ঠান উপভোগ করেছেন মিলনায়তন পূর্ণ দর্শক।

অনুষ্ঠান শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন আয়োজক সংগঠন সুরবিতান সংগীত একাডেমীর সভাপতি অ্যাডভোকেট শহীদ আনোয়ার ও সুরধুনী যশোরের সভাপতি হারুন অর রশিদ। প্রায় দেড় ঘন্টার এই অনুষ্ঠানে সংগঠন দুটির অর্ধশত শিল্পী অংশ নেয়।

পাঁচ কবি রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, অতুল প্রসাদ, রজনীকান্ত ও কাজী নজরুল ইসলামের জনপ্রিয় সব সংগীত পরিবেশনের পাশাপাশি অনুষ্ঠান সূচিতে ছিল শিশু শিল্পীদের পরিবেশনায় নৃত্য।

অনুষ্ঠানে জ্যেষ্ঠ শিল্পীরা পাঁচ কবির জনপ্রিয় সংগীত পরিবেশন করেন।

এছাড়া সংগীত পরিবেশন করে, সঞ্চারী সরকার, মঞ্জুরা রহমান, অনিতা দেবনাথ, ডলি রহমান, চন্দনা সিংহ, কৃষ্ণা দেব ভক্ত, এনামুল হক, অপর্ণা দাস, পৌষি পোদ্দার, সন্ধ্যা অধিকারী, সবিতা দেবনাথ, বিজয়া দে, ললিতা বিশ্বাস, তাওহিদুল ইসলাম প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর আদ্-দীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে স্বজনদের বিক্ষোভ

বাজেট নিয়ে যা বললেন যশোরের রাজনীতিকরা

নতুন বাজেট : যেসব পণ্যের দাম বাড়বে ও কমবে

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.