Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত
  • জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)
  • ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত
  • আশাশুনিতে বিএনপি অফিসে আগুন, দুটি ককটেল উদ্ধার
  • যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার ৩১টি স্বর্ণের বারসহ দুই জন আটক
  • সরকার শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় ও যুগোপযোগী করতে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে : অমিত
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ১৬, ২০২৬

দুস্থ মা’দেরকে ঈদ উপহার দিল জয়তী সোসাইটি

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ১৬, ২০২৬
Facebook Twitter WhatsApp
দুস্থ মা’দেরকে ঈদ উপহার দিল জয়তী সোসাইটি
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
জয়তী সোসাইটির ষাটোর্ধ্ব নারীসেবা কর্মসূচির উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চারশ’ দুস্থ মাদেরকে ঈদ উপহার প্রদান করা হয়েছে।

সোমবার সকালে সোসাইটি মিলনায়তনে ষাটোর্ধ্ব নারীসেবা কর্মসূচির বাস্তবায়ন কমিটির সভাপতি অ্যাড. সালেহা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

বিশেষ অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। সম্মানিত অতিথি ছিলেন জেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, শুভ্র মৎস্য হ্যাচারীর স্বত্বাধিকারী সাইফুজ্জামান মজু, ভেনাস অটোর স্বত্বাধিকারী আবু শাহরিয়ার মিতুল, মাতৃ হ্যাচারির তহুরা রহমান, জাহিদুল ইসলাম, অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা সালেহা খাতুন, যশোর সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষিকা নাসরিন শিরিন।

অনুষ্ঠানে ঈদ উপহার হিসেবে মাথাপিছু ১টি করে নতুন শাড়ি, পেটিকোট, ব্লাউজ, সেমাই, চিনি, ১০ কেজি চাল, ১ কেজি পোলাও চাল ও ১ কেজি করে মাংস প্রদান করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন কর্মসূচির সহ-সভাপতি অ্যাড. হাজী আনিসুর রহমান মুকুল, সহ-সম্পাদক পরিতোষ কুমার বিশ্বাস, সদস্য রাফ্ফাত আরা ডলি।

অনুষ্ঠানের শুরুতে কর্মসূচির কার্যক্রম নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন জয়তী সোসাইটির সভাপতি ও কর্মসূচির সদস্য কাজী লুৎফুন্নেসা ও জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস।

অনুষ্ঠান পরিচালনা করেন জয়তী সোসাইটির ইউনিট ম্যানেজার শাহানাজ পারভীন রুপা ও বর্ণালী সরকার।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত

জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)

ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.