Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন
  • সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত
  • ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল
  • স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দেশের মানুষ ঐক্যবদ্ধ হলেই অপশক্তির পরাজয় হয় : নার্গিস বেগম

banglarbhoreBy banglarbhoreNovember 8, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, যখনই দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে তখনই দেশ বিরোধী সকল অপশক্তির পরাজয় হয়েছে। ১৯৭৫ সালে ৭ নভেম্বর সিপাহী জনতা এক হয়ে দেশ ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিল। আবার চব্বিশে ছাত্র-জনতা সংহতির মাধ্যমে রাজপথে নেমে ফ্যাসিবাদের পতনকে নিশ্চিত করেছে। দীর্ঘ ১৭ বছর নির্বাচনের জন্য আমরা লড়াই করেছি। যাতে করে জনগণ স্বাধীনভাবে মত প্রকাশের মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করতে পারে। যে রাষ্ট্র আমাদের সকল অধিকার নিশ্চিত করতে পারবে। জনগণের বহু কাক্সিক্ষত প্রত্যাশার নির্বাচন নিয়ে আবার ষড়যন্ত্র হচ্ছে। এ ষড়যন্ত্র রুখে দিতে জাতীয় ঐক্যকে ইস্পাত কঠিন করতে হবে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার যশোর জেলা ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। যশোর বিএনপি কার্যালয়ে সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, একাত্তরে জনগণের মধ্যে পাক বাহিনীকে প্রতিরোধ করার চেতনা ছিল, কিন্তু সঠিক নেতৃত্ব ছিলো না। যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, এমন বক্তব্যে যুদ্ধের সূচনা হয়নি। মানুষকে কেবল উত্তপ্ত করা হয়েছে, পথ দেখানো হয়নি।

বিশ্বের নামকরা সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে নামার প্রস্তুতিও আমাদের ছিল না। এমন সময়ে পাক সেনাবাহিনীর বাঙালি মেজর জিয়াউর রহমান ‘উই রিভোল্ট’ বলে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ শুরু করেন। এরপর তিনি মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে নিজেই অস্ত্র কাঁধে নিয়ে রণাঙ্গণে ঝাঁপিয়ে পড়েন। তার এমন ঘোষণায় দেশপ্রেমিক সমগ্র জনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তারপর যখন সদ্য স্বাধীন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার উপক্রম হয়। তখন ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের সিপাহী জনতা দেশের স্বাধীনতা সার্বভৌমকত্ব রক্ষার প্রয়োজনীয়তা অনুভব করে তারা সেদিন কাঁধে কাঁধ মিলিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করেছিলেন। সেদিন তিনি মুক্ত হয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষা দিয়েছিলেন।

জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, ছাত্রদল নেতা সুমন আহমেদ, পিকুল হোসেন, জাহিদুল ইসলাম বিল্টু, আকিমুজ্জামান, রাফুজ্জামান রাফি, শাহিদ হাসান আমি, রাজু বিশ্বাস প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি।

অপশক্তি ঐক্যবদ্ধ দেশ নার্গিস বেগম বিএনপি
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের

    October 9, 2026

    বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা

    October 9, 2026

    ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.